কলকাতা : এ এক অবাক প্রতিবাদ। তারপর আবার যখন বিদ্যা দেবীর আরাধনায় ব্যাস্ত পড়ুয়ারা । ঠিক সেই সময় বেনজির প্রতিবাদ পার্শ্ব শিক্ষকদের। আদি গঙ্গায় নেমে মুখ্য মন্ত্রীর বাড়ির দিকে রওনা শিক্ষা মিত্রদের। এক গুচ্ছ দাবি নিয়ে জলে নামেন তাঁরা। মঙ্গলবার সকালে এমনই অভূতপূর্ব প্রতিবাদের ছবি দেখল কলকাতা। যদিও পরে পুলিশের ‘কাতর আর্তি’তে উঠে আসেন প্রতিবাদীরা। তবে এ জল যে বহু দূর গড়াবে, হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা মিত্ররা।
আদিগঙ্গার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১০টা ২০ নাগাদ আলিপুর জেলের কাছে একটি দল জমায়েত করে। সেখানে পাঁচ ছ’জন ছিলেন। অপর একটি জমায়েত হয় আলিপুর পোস্ট অফিসের সামনে। পুলিশের যাতে কোনওরকম সন্দেহ না হয় তাই দু’ভাগে ভাগ হয়ে আসেন প্রতিবাদীরা।এরপরই চুপচাপ চলে আসেন আদিগঙ্গার ধারে।
কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিগঙ্গার খালে ঝাঁপ মারেন প্রতিবাদীরা। অত্যন্ত পরিকল্পিতভাবে এই প্রতিবাদ কর্মসূচি বলেই অনুমান। কারণ, তাঁদের হাতে যে প্ল্যাকার্ড ছিল জলে নামার আগে পর্যন্ত সেগুলি প্লাস্টিকে মুড়ে জামার ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন তাঁরা।পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
প্রতিবাদের ভাষা, জলে নেমে বিক্ষোভ
COAL SCAM BREAKING ..বিকাশ মিশ্র আসানসোলে
এ কেমন ট্রেন ! অনিন্দিতা কি মেয়র ! অবাক পুজো , গঙ্গা স্নানে সাবধান
কি বলছেন পুলিশ কমিশনার , দ্বিতীয় টিকা নেয় নি 1 লক্ষ 12 হাজার
অবাক ভিডিও , বাঙালির বার মাসে তেরো পার্বন। , আদৌ কি ফিরবে ওরা
পানীয় জলের সমস্যা সমাধানে মন্ত্রী , নীল বাতি, এত মানুষ কি হয়েছে
পথ যন্ত্রনা, খোদ জেলা সভাপতির এলাকায় পথ যন্ত্রনা..প্রশ্নের মুখে উন্নয়ন
পরের খবর – তৃণমূল – বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একসাথে সরকার গড়বে লিখে নিন।
তৃনাঞ্জন চট্টোপাধ্যায় / পশ্চিম বর্ধমান। রাম ভক্ত ছিলেন মহাত্মা গাঁধী। তিনি আসলে রামের নাম করতেন। সেই নাম কে বিজেপি এখন রাম রাম করে বেরাচ্ছে। যে রাম ভক্ত মহাত্মা গান্ধী কে খুন করল নাথুরাম গডসে। এখন তার মূর্তি বানানো হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। এরা আর এস এস পরিচালিত দল। জিনিস পত্রের দাম হু হু করে বাড়িছে। আর এই রাজ্য যিনি চালাচ্ছেন তিনিও ওদের পথে হাঁটছেন।

