বাঙালির বার মাসে তেরো পার্বন। দুর্গাপূজা, কালীপূজা আর তারপর ভাইফোঁটা। ভাইদের মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দেয় ভাইদের। দীর্ঘায়ু কামনা করে ভাইদের। কিন্তু এমন কিছু ভাই আছে যাদের বোন নেই। হতাশ থাকে সেদিন। আবার সেরকম ই অনেক বোনের ভাই ও নেই। ফলে সেই বোনেদের দীর্ঘায়ু কামনা করবে কে ? অবাক ভিডিও
সে সব কথা মাথায় রেখে বোনেরা একটিভ করেছে সোশ্যাল সাইট। সেখানেই যোগাযোগ। সেখান থেকে আয়োজন। আর জমিয়ে বোন ফোঁটা। আজ 3 বছর। প্রতি বছর গুরু পূর্ণিমার দিনে ই এমন অনুষ্ঠান হয় রাজ্যের মালদা তে।
“বোনদের তোর বাড়ুক আয়ু, বোনের জন্য এই ফোটা। ক্যালেন্ডারে নাই বা থাকুক, বোনেদের মঙ্গলে হোক বোন ফোটা।”বোনেদের মঙ্গলের জন্য বোন ফোটার আয়োজন করে থাকেন মহিলারা। গত তিন বছর ধরে ইংরেজবাজার শহরের মালদার উঠোনে এই ফোটার আয়োজন করে আসছেন শহরের বেশ কিছু মহিলা। কলেজ পড়ুয়া থেকে স্কুলশিক্ষিকা বিভিন্ন পেশার মহিলারা এই অনুষ্ঠানে যোগদান করেন। নিজেদের উদ্যোগেই বোন ফোটার আয়োজন করেন তারা। কেবল মালদা জেলা বা পশ্চিমবঙ্গে নয় সমগ্র পৃথিবী জুড়ে এই ফোটার আয়োজন হোক চান উদ্যোক্তারা।
2019 সালে প্রথম আয়োজন করা হয় বোন ফোটার। সোশ্যাল মিডিয়ায় কয়েকজন বন্ধু প্রথম উদ্যোগ নেন ফোটার। ভাইদের জন্য নির্দিষ্ট দিন থাকলেও ক্যালেন্ডারে বোনেদের জন্য কোন নির্দিষ্ট দিন নেই বলে বোন ফোটা হবে না তা হতে পারে না। এই চিন্তা ভাবনা থেকেই বোনেদের মঙ্গলের জন্য গুরু পূর্ণিমার দিন আয়োজন হয় এই ফোটার। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ বানিয়ে আয়োজন চলে। ফোটা দেওয়া এবং নেওয়ার সংখ্যাও বাড়ছে দিন দিন। গোটা পৃথিবী জুড়ে এই বোন ফোটার আয়োজন হোক চান উদ্যোক্তারা।
অবাক ভিডিও , বাঙালির বার মাসে তেরো পার্বন।
উদ্যোক্তা দের মতে বছর বছর হোক এই উৎসব। বোন রায় দিক বোন ফোঁটা। রাজ্য জুড়ে শুরু হোক এমন উৎসব। প্রসঙ্গত …ভাইফোঁটা শুধু বাঙালিদের বললে ভুল হবে। কেউ বলেন ভাইফোঁটা কেউ বলেন ভাইয়া দুজ। কিন্তু প্রতিক্ষেত্রে দেখা যায় বোনেরা ফোঁটা দেয় ভাইদের। তার নির্দিষ্ট দিন তিথি ও রয়েছে। ক্যালেন্ডার এ ছাপা ও হয়।
কিন্তু আজকের দিন টি নাই ক্যালেন্ডারে। নাই বা থাকলো। তবু এই দিনটিকে বোন ফোঁটা হিসেবে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গের মালদার মানুষ। মহিলারা। সবাই বোনেদের দীর্ঘায়ু কামনা করছে। সাজানো হয়েছে ফুল ফল দিয়ে। সাজানো হয়েছে প্লেট। টিকাও দেওয়া হচ্ছে। যেন একদম ভাই ফোঁটার দিন উদযাপিত হচ্ছে । আগামী দিনে আরো বড় বোন ফোঁটা র স্বপ্ন দেখছে মালদার মহিলারা।

