খোদ জেলা সভাপতির এলাকায় পথ যন্ত্রনা..প্রশ্নের মুখে উন্নয়ন …এ যেন মানুষ বলছে “‘ এই পথ কত তাড়াতাড়ি শেষ হয় ‘” তবু ” বিধান আছে .…আশা আছে ” রাজ্যবাসী সকাল থেকেই দেখছে জল যন্ত্রণা। কিন্তু পথ যন্ত্রনা দেখেছেন কি ? হ্যাঁ , এমনই এক পথ যন্ত্রণার ছবি দেখাব আসানসোল শিল্পাঞ্চলের। এলাকার নাম বারাবনি। কবিতীর্থ চুরুলিয়ার রাস্তা যাবার পথে পথ যন্ত্রনায় কাতর এলাকাবাসী। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হবার আশঙ্কা পথ চলতি মানুষের।
বারাবনি রেল গেট থেকে দীর্ঘ প্রায় 5 কিলোমিটার রাস্তা সমূর্ন ভাবে ভেঙে গিয়েছে। তৈরি হয়েছে খানা খন্দ। তাতে আবার জল ভর্তি। বেশ কয়েক মাস ধরে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলে ফেরা করতে বাধ্য হচ্ছে এলাকার মানুষ। তবু মানুষের আশা ..হয়ত বর্ষার পর ঠিক হয়ে যাবে এই রাস্তা।
শুধু তাই নয়। এই রাস্তার উপরেই রয়েছে বারাবনি বি এল আর ও অফিস, বি ডি ও অফিস, কেলেজরা উচ্চ বিদ্যালয়, হাসপাতাল ও থানা সহ বহু প্রয়োজনীয় দপ্তর। যে কারণে মানুষের যাতায়াত বাধ্যতামূলক হয়ে উঠেছে। কিন্তু এলাকার রাস্তায় উল্টে যাচ্ছে গাড়ি ঘোড়া। খারাপ হয়ে পড়ছে যানবাহন। তবু হয় নি কিছুই। এলাকার মানুষের কথায়…রাস্তার পাশে নালি নেই। যে কারণে জল নিকাশের ব্যবস্থা না থাকায় জল জমে রাস্তা ভেঙে যাচ্ছে। বিপদ ডেকে আনছে।
পথ যন্ত্রনা, খোদ জেলা সভাপতির এলাকায় পথ যন্ত্রনা..প্রশ্নের মুখে উন্নয়ন
এলাকার মহিলাদের কথায় – যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার দাবি জানাচ্ছে তারা । কারন রাস্তা ডেকে আনছে বিপদ। প্রসঙ্গত উক্ত রাস্তা আসানসোল বারাবনি তথা কবিতীর্থ চুরুলিয়ার সংযোগকারী একমাত্র রাস্তা। শুধু তাই নয়, এই রাস্তা এলাকার বিধায়ক তথা বর্তমান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের এলাকা। তবু সেই রাস্তার এ হেন অবস্থা উন্নয়ন কে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

