তৃনাঞ্জন চট্টোপাধ্যায় / পশ্চিম বর্ধমান। রাম ভক্ত ছিলেন মহাত্মা গাঁধী। তিনি আসলে রামের নাম করতেন। সেই নাম কে বিজেপি এখন রাম রাম করে বেরাচ্ছে। যে রাম ভক্ত মহাত্মা গান্ধী কে খুন করল নাথুরাম গডসে। এখন তার মূর্তি বানানো হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। এরা আর এস এস পরিচালিত দল। জিনিস পত্রের দাম হু হু করে বাড়িছে। আর এই রাজ্য যিনি চালাচ্ছেন তিনিও ওদের পথে হাঁটছেন।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়ায় কাঁকসা এক নম্বর জোনালের ডাকে হাজার খানেক সমর্থকদের সামনে বলে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য কান্ত মিশ্র। তৃণমূল ডেকে নিয়ে এসে বিজেপিদের। তৃণমূলের ঘাসফুল এক ধরনের জন্তু খায়। সেটা হচ্ছে গোমাতা। ঐ গোমাতারাই এই ঘাস খেতে এখানে এসেছে। নাম না করে বলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি কেও একহাত নেন সূর্য কান্ত মিশ্র।
তৃণমূল -বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একসাথে সরকার গড়বে লিখে নিন।
কয়লা চুরি. ইঁটভাঁটা ও বালি চুরি সব যায় ওখানে। ভাইপো কে যে ঘুরে বেরাচ্ছে জানি। থাইল্যান্ড থেকে সোনা নিয়ে এল। দিল্লিতেও এক অবস্থা। এ ওর কথা বলছে. ও এর কথা বলছে। যারা দেশটাকে চালাচ্ছে তারা দেশ বিক্রি করে দিতে পারে। আর এখানে রাজ্যটাও বিক্রি করে দেবে।
রেলের চাকায় তালা, রাজ্যের অবাক করা খবর , পুনর্বাসন বাস্তবায়িত
পানীয় জলের সমস্যা সমাধানে মন্ত্রী , নীল বাতি, এত মানুষ কি হয়েছে
মৃত্যুর হাত থেকে বাঁচলেন যুবক , নিঃসন্তানের সন্তান লাভ
উচ্ছেদ চলবে মানতে হবে নিয়ম নীতি প্রশাসক
রেলের চাকায় তালা, রাজ্যের অবাক করা খবর , গঙ্গা স্নানে সাবধান
নেই মুসকানের হাসি । বন্ধু চল। বৃদ্ধাশ্রমে আধার। প্রশাসক
পরের খবর- প্রতিবাদের ভাষা, জলে নেমে বিক্ষোভ
কলকাতা : এ এক অবাক প্রতিবাদ। তারপর আবার যখন বিদ্যা দেবীর আরাধনায় ব্যাস্ত পড়ুয়ারা । ঠিক সেই সময় বেনজির প্রতিবাদ পার্শ্ব শিক্ষকদের। আদি গঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা শিক্ষা মিত্রদের। একগুচ্ছ দাবি নিয়ে জলে নামেন তাঁরা। মঙ্গলবার সকালে এমনই অভূতপূর্ব প্রতিবাদের ছবি দেখল কলকাতা। যদিও পরে পুলিশের ‘কাতর আর্তি’তে উঠে আসেন প্রতিবাদীরা। তবে এ জল যে বহু দূর গড়াবে, হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা মিত্ররা।

