Friday, April 24, 2026

উচ্ছেদ চলবে মানতে হবে নিয়ম নীতি প্রশাসক

উচ্ছেদ চলবে মানতে হবে নিয়ম নীতি প্রশাসক , চোখের জল যেন থামছে না। চিৎকার আবেদন টাও কেউ শুনল না। একে তো লক ডাউনে পেটে টান পড়েছে। তার পর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অস্থায়ী দোকান। যেখান থেকে দুটো বাচ্চা কে রুটি রুজি চলত তার। স্বামী কর্মহীন। যাবে কোথায় ? একটু তাকাবে না সরকার ?

 

হ্যাঁ এমন ই অভিযান শুরু হল সোমবার সকালে আসানসোলের বি সি রায় রোডে। একের পর এক অস্থায়ী দোকান ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলল আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশন। প্রচুর মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। ছিল বুলডোজার। করপোরেশনের আধিকারিক রা। উপস্থিত ছিলেন আসানসোলের প্রশাসক অমর নাথ চট্টোপাধ্যায় নিজে। ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য শ্যাম সরেন।

উক্ত এলাকার শ্রী নগর, ওকে রোড, চাঁদমারী মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারে অবৈধ ভাবে গড়ে ওঠা নির্মাণ ভেঙে দেওয়া হল। যদিও কিছু কিছু জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হল প্রশাসনকে। তাও অনেকটাই কাজ সম্পন্ন হলে।
এলাকাবাসীর কথায়…কিছু ই না জানিয়ে হটাৎ এ রকম ঘটনায় বেশ ক্ষতির মুখে পড়তে হল তাদের। সময় দিলে হয়ত এত কিছু নষ্ট হতে না। অপর দিকে আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের প্রশাসক অমর নাথ চ্যাটার্জি বলেন..মানুষের গতি রুদ্ধ হচ্ছে।

অক্সিজেন যোগানে ইস্পাত মন্ত্রক

উক্ত এলাকায় শ্রম দপ্তর, জেলাশাসকের অফিস থেকে শুরু করে অনেক সরকারি অফিস রয়েছে। যেখানে কন্যাশ্রী, রূপশ্রী , লক্ষী ভান্ডারের মত বড় বড় প্রকল্পের কাজ হয়। সরকার মানুষের বিরোধী নয়। সাধারণ মানুষের রুটি রুজির কথা সরকার ভাবে। তবে সিস্টেমে আসতে হবে। শুধু এই এলাকায় নয়। সম্পুর্ন আসানসোলে অবৈধ দখলদারি উচ্ছেদ করা হবে। মানুষের স্বার্থে।

উচ্ছেদ চলবে মানতে হবে নিয়ম নীতি প্রশাসক

শহর কে সুন্দর করতে। ওপর দিকে প্রশাসক মন্ডলীর সদস্য শ্যাম সরেন বলেন. অবৈধ দখলদারি উচ্ছেদ শুরু হয়েছে। সারা শহর জুড়ে চলবে। যদিও এলাকাবাসীর দাবি…মূল শহর তথা যানজট এলাকা ছেড়ে দিয়ে এই এলাকায় উচ্ছেদ চলছে। সরকারের কাছে আবেদন যেন সরকার তাদের দিকেও মুখ তুলে তাকায়।

প্রসঙ্গত এর আগেও বার বার চেষ্টা করা হয়েছে অবৈধ দখলদার উচ্ছেদের। এবারেও সেই চেষ্টা শুরু করা হল প্রশাসনের পক্ষ থেকে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও। কেউ বলছেন গরিব মানুষের কথা। কেউ বা অভিযোগ করেছেন যে প্রভাবশালী দের অবৈধ নির্মাণের দিকে চোখ পড়ছে না প্রশাসনের। কোনো কথাতেই কান দিতে নারাজ আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের প্রশাসক অমর নাথ চট্টোপাধ্যায়। শহর সুন্দর করতে বদ্ধ পরিকর তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles