জল নেই ভোট নেই, রণাঙ্গনে মহিলারা। সোমবার সকাল টা যেন ছিল আসানসোলের প্রখরতম দিন। আর সেই সকাল থেকেই আসানসোলের বারাবনি বিধানসভার কাল্লা দমহানি রোডে পিচের উপর চাদর পেতে বসে মহিলারা। সামনে রাখা জলের কলসি। শুরু হয় রাস্তা অবরোধ। প্রশ্ন করতেই ভুরি ভুরি অভিযোগ শোনা গেল তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় এর বিরুদ্ধে। গ্রামের নাম মাজিয়ারা। এলাকার বর্ধিষ্ণু গ্রাম। কিন্তু দীর্ঘ 25 বছর ধরে কল ও নেই জল ও নেই। আর তাই জলের দাবিতে বিক্ষোভ মহিলাদের।
মহিলাদের অভিযোগ..বার বার বিধায়ক কে বলেও কাজ হয়নি। তিনি এক কানে শোনেন আর এক কানে বের করে দেন। তাই এবার জল নেই তো ভোট ও নেই। ভোট দেবেন না সমগ্র গ্রামবাসী। বিক্ষোভের জেরে আটকে পড়ে বহু বাস, গাড়ি। শুধু তাই নয়, বিরক্ত গ্রামবাসী তথা মহিলাদের ও দেখা গেল বচসায় জড়িয়ে পড়তে। অবরোধ ভঙ্গ করা গাড়ি ভাঙচুর এর চেষ্টা তেও উদ্যত হতে দেখা গেল মহিলাদের।
জল নেই ভোট নেই, রণাঙ্গনে মহিলারা।
শহীদদের উৎসর্গ। নারাজ বাঘ মামা। এখন বাংলাদেশে নয়, ডাকাতির অভিযোগ। প্রকৃতি প্রেম
বিখ্যাত স্যামসেল কারখানার রানীগঞ্জের কাছে মঙ্গলপুর ছাই, তাপস বাবুর হুঙ্কার
এই ও এসেছে তো, স্কুলে ঢুকতেই দেখা গেল দুজন ছাত্রী উপর দিকে তাকিয়ে কি যেন খুঁজছে।
প্রকাশ্যে দুর্নীতি, নদীতে হটাৎ সেতু, অবৈধ প্লটিং, আসানসোল করপোরেশনের বড় পদক্ষেপ
তৃণমূল – বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একসাথে সরকার গড়বে লিখে নিন।
কোভিড মৃতদেহ আনার পরে চলছে দাম দর কারো কাছে 10 হাজার টাকা কারো কাছে 15 হাজার টাকা
না এনারা আন্দোলন করার মহিলা নয়। বারাবনি বিধানসভার মাজিয়ারা গ্রামে সভ্য শিক্ষিত লোকেদের বাস। কিন্তু তারা নিরুপায়। তাই ভাতের হাঁড়ি ফেলে সংসার ভুলে জলের দাবিতে রাস্তা অবরোধে নামতে বাধ্য হয়েছেন তারা। এমনটাই দাবি তাদের। দৃপ্ত কণ্ঠে জানালেন জল নেই তো ভোট নেই। কোনো কথা শোনার নেই। যদিও এলাকার বিধায়ক তথা আসন্ন বিধানসভার বারাবনি তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় মাত্র কদিন আগেই জানিয়েছিলেন প্রায় সব কাজ ই হয়ে গেছে। জল পর্যাপ্ত।

