রাস্তায় GST লেখা গাড়ি থেকে সাবধান যে কোন সময়ে হতে পারে হাইজ্যাক। রড বোঝাই হাইজ্যাক করা ট্রাক উদ্ধার করল আসানসোল পুলিশ। বাঁকুড়া থেকে লোহার রড বোঝাই ট্রাক আসছিল ঝাড়খণ্ডের দিকে। হটাৎ ই রাস্তায় গাড়ি আটকে GST লেখা স্করপিও গাড়ি। GST আধিকারিক পরিচয় দিয়ে গাড়িতে তুলে নেয় গাড়ির চালক ও খালাসি কে। এর পরেই গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। মধ্য রাতে ড্রাইভার ও খালাসি কে নামিয়ে দেওয়া হয় আসানসোলের কালীপাহারি মোড়ে।
শুনুন কি বলছে ট্রাকচালক
নিরুপায় ড্রাইভার সম্পুর্ন ঘটনা জানায় আসানসোল উত্তর থানায়। এর পর তদন্তে নেমে রানীগঞ্জ থেকে তাপস মন্ডল নামে এক জনকে আটক করে পুলিশ। জানা যায় রানীগঞ্জের ওই ব্যক্তি অল্প টাকায় লোহার রড কিনেছিলেন। রডের আনুমানিক মূল্য 34 লক্ষ টাকা যা তাপস মন্ডল কিনেছিলেন 16 লক্ষ টাকায়। এর পর তাকে ধরে সূত্র বের করে 20 তারিখে হাইজ্যাক হওয়া ট্রাক কে 25 তারিখ andal থেকে উদ্ধার করে পুলিশ।

Demand of enquiry asansol আসানসোলে কার বিরুদ্ধে তদন্তের দাবি ? শিক্ষা নিয়োগ মামলা
Exam..Online or offline ব্যাপক উত্তেজনা আসানসোলে..ভাঙচুরের অভিযোগএবার পরীক্ষা অনলাইনে না অফলাইনে
GST লেখা গাড়ি দেখলেই সাবধান, হতে পারে হাইজ্যাক, অপহরণ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডি সি সেন্ট্রাল ই এস কুলদীপ জানান ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পুর্ন চক্রের খোঁজে পুলিশ। তবে 5 দিনে এত বড় ঘটনার কিনারা করাকে পুলিশের বড় সড় সাফল্য বলে মনে করছে শিল্পাঞ্চল বাসী।
More News – Supreme Court হটাৎ কি হল যৌন পল্লীতে
TSNM News – হটাৎ কি হল, যৌনপল্লী তে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর মিষ্টি বিলি যৌন পল্লীতে রায় কে সাধুবাদ যৌন কর্মীদের। আর পুলিশ দেখে পালাতে হবে না। ঢুকে পড়তে হবে না ঘরে। গ্রাহক দের ও ভয় পেতে হবে না। পুলিশ তাদের তুলে নিয়ে যাবে না। মহামান্য আদালতের রায়ে খুশি যৌন কর্মীরা। তাই বৃহস্পিতিবার রাত্রে সুপ্রিম কোর্টের রায় কে ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিলি করল যৌন কর্মীরা। Continue Reading

