Coal loaded truck not allowed in Bengal ঝাড়খন্ড থেকে কয়লা বোঝাই ট্রাক ঢুকতে পারবে না বাংলায়…সীমান্ত বন্ধের সম্ভাবনা
কয়লা বোঝাই ট্রাক ঝাড়খন্ড থেকে প্রবেশ করবে না বাংলায়। আটকে দেওয়া হচ্ছে বাংলা ঝাড়খন্ড সীমান্ত আসানসোলের ডুবুদিহি চেক পোস্টে। রয়েছে পুলিশ রয়েছে সিভিক। শুধু তাই নয়…গাড়ির চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দেওয়া হচ্ছে। যেখানে প্রখর রোদে দাঁড়ানোর জায়গা নেই। নেই জলের ও ব্যবস্থা। এমন ই অভিযোগ তুলে রবিবার সকালে বিক্ষোভ দেখায় ঝাড়খন্ড থেকে গাড়ি নিয়ে আসা ট্রাক চালক রা। তাদের অভিযোগ…কোনো মতেই তাদের বাংলায় ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয় …তাদের আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ড এর দিকে। চালকদের কথায়…তাদের কয়লা বৈধ। বৈধ কাগজ ও রয়েছে। তাদের ট্রাকের কয়লা যাবে বাংলার বিভিন্ন কারখানায়। তবু যেতে দেওয়া হচ্ছে না। আবার অপর দিকে …ককর্ন ও কিছু বলছে না বলে অভিযোগ তাদের। যদিও ঘটনাস্থলে উপিস্থিত পুলিশের কথায়…তার বলার অধিকার নেই। তাই তিনি কিছু বলতে পারবেন না।
পড়ুন…কেন অবরোধ সীমান্তে…মাফিয়া যোগ !!!
প্রশ্ন অনেক। শুধু কয়লা গাড়ি আটকানো হচ্ছে কেন ? এক রাজ্যের থেকে আসা গাড়ি আর এক রাজ্যে প্রবেশের পথে পরীক্ষা নিরীক্ষা করা যেতেই পারে। অবৈধ হলে তার আইনানুগ ব্যবস্থা নেই পুলিশ। কিন্তু কিছু ই না করে আবার উল্টোদিকে ফিরিয়ে দেওয়া এক অভিনব নিয়ম বলে মনে করছে অভিজ্ঞ মহল। আবার চালকদের কথায়…যদি কয়লা বোঝাই গাড়ির অনুমতি বাংলায় না থাকে তাহলে সরকার থেকেই নির্দেশিকা জারি হতে পারে। যেখান থেকে কয়লা লোডিং হয় সেখানেই খবর দিতে পারে প্রশাসন। তাহলে চালকদের হয়রানির স্বীকার হতে হয় না 40/ 41 ডিগ্রির তাপমাত্রায়।
রবিবারের এ হেন ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে দুই রাজ্যে। প্রতিবাদে ঝাড়খণ্ডের গাড়ি চালক রা বাংলার গাড়িগুলিকেও ঝাড়খন্ড যেতে আটকে দেয়। বেশ কিছুক্ষণ বচসা হয় পুলিশের সাথে। যদিও উপিস্থিত পুলুস কর্মী কোনো সদুত্তর দিতে পারেন নি বা দেন নি। সূত্রের খবর..আলোচনা শুরু হয়েছে দুই প্রশাসনের মধ্যে। তবে চালকদের বক্তব্য… যদি সমস্যা না মেটে তাহলে আগামীকাল আবার বন্ধ করা হবে বাংলা ঝাড়খন্ড সীমান্তে যান চলাচল।
জানুন…শুধু কয়লা গাড়ি ই কেন
তবে প্রশ্ন উঠেছে যে শুধু কয়লা গাড়ি ই কেন আটকানো হচ্ছে যেখানে রাজ্যের কারখানাতেই কয়লা যায়। তাহলে কি পরোক্ষ ভাবে কয়লা মাফিয়াদের মধ্যে বিভাজন শুরু হয়েছে। বাংলায় ঝাড়খণ্ড এর কয়লা এলে কি লোকাল ব্যবসায়ী রা বিপদে পড়বে। এমন ই প্রশ্ন ঘোরাফেরা করছে শিল্পাঞ্চলে।

