Demand of enquiry asansol আসানসোলে কার বিরুদ্ধে তদন্তের দাবি ? শিক্ষা নিয়োগ মামলা…কি বলছেন তৃণমূল নেতা নিয়োগে দুর্নীতির ছোয়া আসানসোলে তদন্তের দাবি আসানসোলের প্রাক্তন শিক্ষা আধিকারিক এর বিরুদ্ধে কটাক্ষ তৃণমূলের এবার শিক্ষা এবং নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল আসানসোলের। আসানসোলের প্রাক্তন শিক্ষা আধিকারিক শ্রী পালের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আসানসোলের ডি আই অফিসে বিক্ষোভ সমাবেশে অগ্নিমিত্রা পাল বলেন আসানসোলে ও নিয়োগে দুর্নীতি হয়েছে।
পড়ুন …কেন তদন্তের দাবি
আসানসোলের বিভিন্ন সরকারি স্কুলে নিয়োগ দুর্নীতির ছোয়া লেগেছে। এক ই পরিবারের স্বামী স্ত্রীর চাকরি হয়েছে। তার জন্য তদন্তের প্রয়োজন। তদন্ত দরকার আসানসোলের প্রাক্তন ডি আই শ্রী পালের বিরুদ্ধে। মাত্র কয়েকদিন আগেই তিনি বদলি হয়েছেন। তদন্ত না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঙ্কার দেন তিনি।বের সঙ্গে তিনি আরো বলেন যে হাই কোর্ট নির্দেশ দিয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে মন্ত্রিত্ব থেকে সরানোর। সেটা হচ্ছে না। তবে ক্যাবিনেটের মিটিং রয়েছে। দেখার আছে।
এ দিনের বিক্ষোভ সভায় একজনকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখোশ পড়তে দেখা যায়। কোমরে দড়ি বেঁধে টানাটানি ও করতে দেখা যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেন শিক্ষক সমাজের নেতা তথা তৃণমূলের রাজ্য নেতৃত্বে থাকা অশোক রুদ্র। টেলিফোনে জানান বিজেপির সংস্কৃতি এই রকম। পায়ের তলায় জমি নেই। 3 লক্ষের ও বেশি ভোটে হেরেছে। এখন এই সব ই করছে। আইন আইনের পথে চলবে। বিষয়টা আদালতের বিচারাধীন। আদালতের ওপর তার ভরসা আছে। বিজেপি তো সিবিআই ইডি দিয়ে ই সব করছে।
Demand of enquiry asansol আসানসোলে কার বিরুদ্ধে তদন্তের দাবি ? শিক্ষা নিয়োগ মামলা
Agnimitra Paul বঙ্গ তনয়ার শৃঙ্গ জয়, অগ্নিমিত্রার টুইট শুভেচ্ছা
পড়ুন …কে এই মিস্টার পাল
প্রসঙ্গত, রাজ্য জুড়ে যখন শিক্ষাঙ্গনে নিয়োগ দুর্নীতি নিয়ে অচল অবস্থা, নিত্যদিন আন্দোলন আর বিক্ষোভে ব্যাস্ত কলকাতার রাজপথ, ঠিক সেই সময় আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালের এ হেন দাবি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আসানসোল কে বলে ওয়াকিবহল মহলের অভিমত। স্পষ্ট করে না বললেও অগ্নিমিত্রার দাবি তাঁর এলাকায় এক ই বাড়িতে স্বামী ও স্ত্রীর চাকরি হয়েছে। যেখানে দুর্নীতি হয়েছে বলে অগ্নিমিত্রা পালের অভিযোগ। স্বভাবতই চিন্তিত এক বাড়িতে দুজন চাকরি পাওয়া ব্যক্তি রা। চিন্তিত শিক্ষা মহল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
এ দিন শিল্পাঞ্চলের দুর্গাপুরের সিটি সেন্টার এর কাছে বিজেপির পক্ষ থেকে মিছিল বের হয়। বিক্ষোভ কর্মসূচি চলে বেশ কিছুক্ষণ। সিটি সেন্টার থেকে দুর্গাপুরের এ ডি আই অফিস পর্যন্ত মিছিল আসে। সেখানেও এক ই ভাবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর অবিকল মুখ মুখোশের আকারে পরিয়ে ঘোরানো হয় এক ব্যক্তি কে।

