Friday, April 24, 2026

voter ID.. SEE YOUR ID..নিজের ভোটার কার্ড দেখে নিন..নর্থ বর্ধমান লেখা নেই তো !!

voter ID.. SEE YOUR ID..নিজের ভোটার কার্ড দেখে নিন..নর্থ বর্ধমান লেখা নেই তো !!

ভালো করে একবার নিজের ভোটার আই ডি দেখে নিন। নাম বাবার নাম ঠিক থাকলেও জেলার নাম ঠিক আছে তো ?

পড়ুন…কোথায় পাওয়া গেল এত ভোটার কার্ড

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত নিঘা এলাকায় আবর্জনা স্তূপে পাওয়া প্রচুর ভোটার কার্ড আর মোটর ভেহিকল এর কাগজ কে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার সকালে উক্ত এলাকার মানুষ জনের চোখে পড়ে ভোটার কার্ড গুলি। কিছু পুড়িয়েও দেওয়া হয়েছে। তবে কারা ফেলে গেল, কোথা থেকে এল তার তদন্তে আসানসোলের জামুড়িয়া থানার পুলিশ।
তবে অবাক বিষয়… যারা ওই ভোটার কার্ড দেখেছেন বা হাতে নিয়েছেন তাদের কথায় ভোটার কার্ডে জেলার নাম নর্থ বর্ধমান লেখা রয়েছে। বর্ধমান জেলা বিভক্ত হবার পর পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান হয়েছে। তাহলে নর্থ বর্ধমান এলো কোথা থেকে ? রহস্য তৈরি হয়েছে এখানেই।

দেখুন…কি লেখা আছে কার্ডে

 

শুধু তাই নয়, সাধারণ মানুষের কথায়..ভোটার কার্ড হারিয়ে গেলে মানুষ অভিযোগ করে, নিকটবর্তী থানায় জানায়। কিন্তু এ ক্ষেত্রে এত ভোটার কার্ড অথচ কোনো অভিযোগ নেই। তাহলে কার্ড গুলো কাদের ?
এলাকার মানুষের আরো দাবি…কিছুদিন আগে এ রকম ঘটনা ঘটেছিল। সে ক্ষেত্রে দেখা গেছে ভোটার কার্ডের বেশি সংখ্যক এই পুরুলিয়া লেখা ছিল। আজকের পাওয়া কার্ডে লেখা রয়েছে নর্থ বর্ধমান।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এ হেন ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles