Friday, April 24, 2026

Murder due to wine মদ…খুন হতে হল যুবক কে..আসানসোল উত্তর থানার সাফল্য..ধরা পড়ল খুনি

 

Murder due to wine মদ…খুন হতে হল যুবক কে..আসানসোল উত্তর থানার সাফল্য..ধরা পড়ল খুনি

 

বড় সাফল্য আসানসোল উত্তর থানা পুলিশের। বিগত 29 তারিখ আসানসোল উত্তর থানার আসন বনি গ্রামের মাঠে এক ব্যক্তির মৃতদেহ মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায় মৃত রাম কোরা স্থানীয় সিপিএম নেতা বাসুদেব কোরার ভাই।

দেখুন.. কেন খুন ? পুলিশ কি বলছে ?

পঞ্চায়েত নির্বাচনের আগে এ রকম ঘটনায় স্বভাবতই রাজনৈতিক প্রসঙ্গ উঠে এসেছিল। ঘটনাস্থলে পৌঁছেছিল সিপিএম, তৃণমূল, বিজেপি সকলেই। যদিও প্রথম অবস্থায় সব রাজনৈতিক দল ই প্রশাসনের ওপর ভরসার কথা জানিয়েছিল। এলাকার মানুষের অভিযোগ ছিল দুষ্কৃতী তান্ডব, মদের ব্যবসার বৃদ্ধি হচ্ছে গ্রামে। তবে পুলিশ প্রশাসনের কাছে তাদের অনুরোধ ছিল আসল দোষী কে খুঁজে বের করার।

পড়ুন… কারা করল খুনের কিনারা

মঙ্গলবার দুপুরে আসানসোলের কন্যাপুর ফাঁড়িতে এক সাংবাদিক সম্মেলন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি জানান..খুনি কে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম সঞ্জয় কোরা। অফুরন্ত মদ খেয়েছিল দুজনেই। মদের ঘোরেই বচসা। তারপর সঞ্জয় গলায় পা দিয়ে দেয় রামের। মৃত্যু হয় রামের। ধৃত সঞ্জয় কে 10 দিনের রিমান্ডে রাখা হয়েছে।
ঘটনার বিবরণ এটাই প্রমাণিত যে মদ কেড়ে নিল এক যুবকের প্রাণ। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে অল্প সময়ে খুনি কে খুঁজে বের করার প্রশংসা কুড়িয়েছে আসানসোল উত্তর থানার পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles