Traffic …what councillor did again..repentance
প্রকাশ্য দিবালোকে মাঝ রাস্তায় প্রশাসনের কাছে ভুল স্বীকার শাসক দলের কাউন্সিলরের…মিষ্টি মুখ করিয়ে ঘটে যাওয়া ঘটনার অনুশোচনার বহিঃপ্রকাশ ঘটালেন শ্যাম সরেন (shyam soren )
ঘটনা ঘটে। হয়ত অন্য কোনো চাপে ঘটেছিল ঘটনা। পুজোর চাপ, মানুষের কাজ সহ বিভিন্ন কারণে এমন হয়েছিল। কোনোমতেই ইচ্ছাকৃত নয়। আর তাই বোঝাতেই দীপাবলির (diwali )দিন সরাসরি সেই এক ই জায়গায় কাউন্সিলর শ্যাম সরেন। অকপটে ভুল স্বীকার। বিগত 21 তারিখের ঘটনায় অনুতপ্ত তিনি। যে কারণেই সম্পর্ক নিবিড় করতে মিষ্টি হাতে শ্যাম সরেনের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর ( councillor )উৎপল সিনহা।
ভুল মানুষের ই হয়। আর ভুল স্বীকার করাটাই বড় কথা। এমন ই ভাবনা ওয়াকিবহাল মহলের। যদিও 21 তারিখের ঘটনা তোলপাড় ফেলেছিল রাজনৈতিক মহলে, চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল প্রশাসনিক মহলেও। কি করা যায় ? কি ব্যবস্থা নেওয়া যায় ? কি রিপার্কেসন হতে পারে ? সেই ভাবনাই ঘুরে বেড়াচ্ছিল আনাচে কানাচে। প্রশ্ন উঠেছিল কার ভুল ? প্রশাসন না কাউন্সিলর এর ? কাউন্সিলরের কিছু কথায় প্রশ্নের মুখে পড়েছিল প্রশাসন। যদিও দীপাবলির দিন তার অবসান হল। মিটল সব কিছু ই।
দেখুন…কি ভাবে মিটল সমস্যা
রাজ্যে হয়ত এই প্রথম কোন কাউন্সিলর এবং তৃণমূল নেতা তার ভুল স্বীকার করতে সরাসরি পৌঁছে গেলেন প্রশাসনের কাছে। না। চুপি চুপি কোনো প্রশাসনের দপ্তরে নয়। একেবারে প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কের ওপরে ট্রাফিক(traffic ) কীয়স্কের সামনে। মিষ্টি মুখ করিয়ে দীপাবলির দিন ভুল স্বীকার করলেন প্রশাসন ও সমাজের কাছে।
প্রসঙ্গত, আসানসোলের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম সরেন(shyam soren ) কে গত 21 তারিখ দেখা গিয়েছিল আসানসোলের কাল্লা মোড়ের ট্রাফিক কীয়স্কে পুলিশকে ধমকাতে, কটু কথা বলতে। । তোলপাড় শুরু হয়ে গিয়েছিল প্রশাসন ও রাজনৈতিক মহলে।
ঠিক তিনদিনের মাথায় ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের সঙ্গে হাসিমুখে দীপাবলির মিষ্টিমুখ করান তিনি।
কাউন্সিলর শ্যাম সরেন জানান…ঘটে যাওয়া ঘটনায় অনুতপ্ত তিনি। অনুশোচনা র বহিঃপ্রকাশ ঘটালেন। অপ্রত্যাশিত ঘটনা বলে জানান তিনি। কোনো কারণে হয়ে গেছিল। ভুল স্বীকার করেন প্রকাশ্য দিবালোকে। সাথে পুলিশের কাজে সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পড়ুন…কেন কাউন্সিলর ভুল স্বীকার করলেন
উপস্থিত অপর এক তৃণমূল কাউন্সিলর উৎপল সিনহা(utpal sinha ) জানান…সে দিনের ঘটনা অপ্রত্যাশিত। মা মাটি মানুষের সরকারে প্রশাসন যে ভাবে কাজ করছে তা প্রশংসা পাওয়ার যোগ্য। সামান্য একটা ঘটনা ঘটে গিয়েছে। মিটে গেল দীপাবলির দিন।
তবে..সেদিনের রুদ্রমূর্তি আজ যেন 360 ডিগ্রি ঘুরতে দেখা গেল কাউন্সিলর এর চেহারায়। যথেষ্ট নমনীয় ও ঠান্ডা মেজাজে ছিলেন তিনি। ঘটে যাওয়া ঘটনায় যথেষ্ট অনুতপ্ত বলেই মনে হল তাকে।

