MISSING MP..MLA ..poster
এ খবর শুনলে অবাক হতে হয়। হটাৎ নিখোঁজ দুই হেভিওয়েট। রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত দুই হেভিওয়েট নেতা নেত্রী। আবার এমন দুজন নিখোঁজ যাদের নিজস্ব সিকিউরিটি রয়েছে। সমাহে মান্য গণ্য। সঙ্গে থাকে প্রচুর মানুষ। তাঁরা নিখোঁজ ! এও হতে পারে ?
না আমরা এ কথা বলছি না। বলছে পোস্টার। তাতে লেখা রয়েছে বিবরণী। পবিত্র ছট পুজোর আগে নিখোঁজ তারা।
একজন..আসানসোলের সাংসদ তথা তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা। আর অপর জন বিজেপি নেত্রী তথা আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
গত বৃহস্পতিবার রাতে আসানসোলের কুলটি এলাকায় পোস্টার দেখা যায় শত্রুগ্ন সিনহার।
পড়ুন…কারা দিল পোস্টার
ছট পুজোর আগে তাকে দেখতে পাওয়া যায় নি বলে অভিযোগ। তাই এই পোস্টার। বিহারি বাবুর তকমা নিয়ে ভোটে যেটা সিনহা জি এখন বাহারি বাবু বলে অভিযোগ এলাকাবাসীর।
আবার ঠিক পাল্টা শুক্রবার সকালে আসানসোল দক্ষিণে বিধায়ক অগ্নিমিত্রা পালের নিখোঁজের পোস্টার দেখা যায়। বিষয় অনেক টা এক ই। ছট পুজোর আগে নিখোঁজ তিনি।
যদিও বলা হচ্ছে সাধারণ মানুষ এই পোস্টার দিয়েছে। কিন্তু আমরা দেখাব আসল বিষয় কি ? রাজনীতি না মানুষের আবেদন।
প্রশ্ন উঠেছে..যদি সাংসদ ব্যস্ত থাকেন তাহলে তার কাজ করছেন মেয়র থেকে মন্ত্রী সকলেই। সাধারণ মানুষের জন্যে পুকুর, নদী পরিষ্কার, পর্যবেক্ষণ সব ই হচ্ছে। তাহলে অসুবিধা কোথায়।
আবার বিধায়ক অগ্নিমিত্রা পাল যদি ব্যস্ত ঠককেন তার কাজ করছেন চৈতালি তেওয়ারী। তাহলে অসুবিধা কোথায় ? তাহলে কি এই পোস্টার সাধারণ মানুষের নাকি রাজনীতির রং লেগেছে পুজোতে ও ?
দেখুন..কাদের কেন নিখোঁজ বলা হচ্ছে
এ এক অবাক বিষয়। মাত্র 12 ঘন্টার ব্যবধানে নিখোঁজ আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুগ্ন সিনহা এবং আসানসোলের দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল।
না আমরা বলছি না। পোস্টার পড়েছে আসানসোলের আনাচে কানাচে। গতকাল রাত্রে কুলটি তে শত্রুগ্ন সিনহার নিখোঁজের পোস্টার এর পর আজ সকালে আসানসোল দক্ষিণ বিধানসভার গোপালপুর এলাকায় বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নিখোঁজের পোস্টার। পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
গতকাল সন্ধ্যায় আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গা এলাকায় লকেট চ্যাটার্জি ও জিতেন্দ্র তেওয়ারী গলায় শোনা গিয়েছিল পবিত্র ছট পুজো উপলক্ষে তৃণমূল সাংসদ এর না আসার কথা। তারপরেই রাত্রে পোস্টার। স্বভাবতই মনে করা হচ্ছে সকালের পোস্টার অর্থাৎ অগ্নিমিত্রার নিখোঁজের পোস্টারের পিছনে হাত রয়েছে শাসক দলের সমর্থক দের। যদিও পোস্টারে লেখা রয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভার সাধারণ মানুষের কথা।
প্রসঙ্গত, নিখোঁজ পোস্টার এর রাজনীতির আবিস্কারক তৎকালীন তৃণমূলের জিতেন্দ্র তেওয়ারী। সে সময় বাবুল সুপ্রিয় বিজেপি সাংসদ নিখোঁজ বলে মিছিল বের করেছিলেন তিনি। যদিও সেই মিছিলে তিনি উপস্থিত ছিলেন না। ছিল স্কুল পড়ুয়ারা। তবে আজকের ঘটনা ইটের বদলে পাটকেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

