অগ্নিপথ জ্বলছে ট্রেন পুড়ছে দেশ ভীত রেলযাত্রীরা কঠোর প্রশাসন তবুও নিশ্চিন্ত নন রেল যাত্রীরা। দেশ জুড়ে অগ্নিপথের ছোঁয়া। চোখে মুখে আতঙ্কের ছবি। দূরপাল্লার ট্রেনে কেউ শুয়ে কেউ বসে। সঙ্গে শিশুদের নিয়ে ক্যামেরায় আবেদন এমন আন্দোলন যেন না হয়। বুক কেঁপে উঠছে খবর দেখে। আন্দোলনের আরো পথ আছে। এমনটাই ছবি ধরা পড়ল আসানসোল স্টেশনে। শনিবার সকাল থেকেই আসানসোলের রেল স্টেশনে আর পি এফ ও আর আর বি এর পক্ষ থেকে অভিযান চলল। যাত্রী দের ব্যাগ পরীক্ষা থেকে শুরু করে স্টেশনের আনাচে কানাচে পরীক্ষা নিরীক্ষা করা হল। প্লাটফর্ম জুড়ে দেখা গেল খাকি পোশাকের পুলিশ সহ রেল পুলিশ। জানালেন অগ্নিপথের জেরে আসানসোলে যেন কোনো অশান্তি তৈরি না হয় তার ই প্রচেষ্টা।


দেখুন …কি বলছে ট্রেন যাত্রীরা
কিন্তু তাতেও ভয় কাটল না ট্রেন যাত্রীদের। দূরপাল্লার আজমীর বা অমৃত সর মেলের যাত্রীরা জানাল তাদের আতঙ্কের কথা। চোখে মুখে আতঙ্কের ছাপ। জানলা দিয়ে লোগো দেখেই অনেক গুলি চোখ একসাথে। ভীত সন্ত্রস্ত মা বলছে..খবর দেখেই বুক কাঁপছে। এখন মোবাইলে সব খবর দেখা যায়। বাচ্চারাও দেখছে খবর। ভয়ে হাত পা কাঁপছে। কতক্ষন বিহার পার হবে সেই চিন্তায় ছিলাম। আবার ট্রেন যাত্রী ছাত্রের কথায় এই আন্দোলন কাম্য নয়। আন্দোলনের অনেক পথ আছে। সরকারি সম্পত্তি নষ্ট বা প্রাণ নাশ কোনো আন্দোলন নয়। যদিও কেউ কেউ বলছেন আন্দোলন সঠিক তবে আন্দোলনের পথ সঠিক নয়। তবে উত্তেজিত যুবকরা করে ফেলেছে। তবে বিষয়টা কেন্দ্র সরকারের ভাবা উচিত।
Reac AGNEEPATH ASANSOL চোখে মুখে আতংক প্রশাসনের কঠোরতা
5 MMIC others ? বাকি এমএম আই সি কারা ? বোরো চেয়ারম্যান ই কারা
দেখুন…চোখে মুখে আতঙ্কের ছাপ
অমৃত সর থেকে আসা মহিলা তো বলেই ফেললেন বেনারসের আন্দোলন এতটাই ভয়াবহ ছিল যে বেনারস ছেড়ে চলে আসতে হচ্ছে। প্রসঙ্গত, আসানসোল স্টেশন বাংলা ঝাড়খন্ড সীমান্তের অন্যতম জংশন। এই ডিভিশন ঝাড়খণ্ডের ভেতরেও অনেকটাই বিস্তৃত। অগ্নিপথের আগুন ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে। আসানসোল কে বাঁচাতে কঠোর হয়েছে প্রশাসন। তবু ও নিশ্চিন্ত হতে পারছে না ট্রেন যাত্রীরা। চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে ট্রেন যাত্রীরা ভাবছে ” কি হয় কি হয় কি জানি কি হয় “। কেন্দ্র সরকারের এই প্রকল্পে শিথিলতা এসেছে। আবার ও হয়ত নতুন কোনো পরিবর্তন হবে। তবে সাধারণ মানুষ বা ট্রেন যাত্রীদের কথায় …এই প্রতিবাদ প্রতিবাদ নয়। এটা প্রতিবাদের ভাষা নয় যেখানে সাধারণ মানুষকে বিপদের মুখে পড়তে হয়।

শুনুন…শান্তির আবেদন ক্যামেরায়
প্রশাসনের সতর্কতা কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আবার এ কথাও বলেছেন মানুষকে সচেতন হতে হবে। শিক্ষিত হতে হবে। নিয়ম জানতে হবে। আন্দোলন বা প্রতিবাদের ভাষা কি হওয়া দরকার তার সচেতনতা আনতে হবে। এই ভয়ংকর দৃশ্য যেন আর দেখতে না হয়।

