Saturday, April 25, 2026

5 MMIC others ? বাকি এমএম আই সি কারা ? বোরো চেয়ারম্যান ই কারা

এম আই সি ঘোষণাতেই আনন্দের জোয়ার আসানসোল করপোরেশনে, পুড়ল বাজি, খেলল আবির, হল নাচ। আসানসোল কর্পোরেশন নির্বাচনের প্রায় চার মাস পর ঘোষণা হল এম এম আই সি। সম্পুর্ন ঘোষণা না হলেও 5 জনের নাম ঘোষণা করা হল বৃহস্পতিবার। এম এম আই সি গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রানী মিশ্র, মানস দাস, সুব্রত অধিকারী ও দিব্যেন্দু ভগতের নাম ঘোষণা হতেই আনন্দের বন্যা বয়ে গেল করপোরেশনে। করপোরেশনের চত্বরেই ফাটল ফাটকা, পুড়ল বাজি, আবির, নাচল সমর্থকরা। কেউ কাউকে আবির লাগলেন আবার কেউ কাউকে কোলে তুলে নাচলেন।

 

আমাদের প্রেডিক্সন ..যা তিন মাস আগে আমরা দেখিয়েছিলাম 👆

আজ কত টা মিললো ভিডিও দেখুন 👇

5 MMIC others ? বাকি এমএম আই সি কারা ? বোরো চেয়ারম্যান ই কারা

 

পড়ুন.….5 এম এম আই সি এর পরেও বাকি কারা

5 MMIC others ? বাকি এমএম আই সি কারা ? বোরো চেয়ারম্যান ই কারা

প্রসঙ্গত বিরোধীদের অভিযোগ ছিল, এম এম আই সি না হবার কারণে উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। এখন দেখার আজকের পর থেকে উন্নয়নের গতি বাড়ে না কি? তবে এখনো আরো এম এম আই সি এর নাম ঘোষণা হওয়ার কথা আছে। বাকি আছে বোরো চেয়ারম্যান। সে দিকেই তাকিয়ে বাকি কাউন্সিলর থেকে শুরু করে বিরোধীরা ও আসানসোলের সাধারণ মানুষ। প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে বিরোধীরা দাবি তুলে ছিল কর্পোরেশনের এম এম আই সি দের নাম ঘোষণা করার। অবশেষে বিজেপি র পক্ষ থেকেও প্রস্তাবিত নাম দেওয়া হয়েছিল। এলাকার মানুষের অভিযোগ ছিল কাজের গতি শ্লথ হবার। শুধু তাই নয়। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কাউন্সিলর রাও বলছিলেন এম এম আই সি দের নাম ঘোষণা করার কথা। শুধু এও নয়, বোরো চেয়ারম্যান ও চাইছেন তারা।

যদিও মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছিলেন, লোকসভা সহ বিভিন্ন কারণে এই নাম ঘোষণা করা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে 5 এম এম আই সি এর নাম ঘোষণা হতেই একদিকে যেমন উচ্ছসিত সমর্থক রা ঠিক অপর দিকে চিন্তিত প্রাক্তন এম এম আই সি ও বর্তমান কাউন্সিলর রা। বস্তুত এর আগে আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনে বিগত বোর্ডের তুলনায় এবার সংখ্যা বাড়ানো র খবর শোনা যাচ্ছিল। কিন্তু এ ক্ষেত্রে এই মুহূর্তে সংখ্যায় কম হবার কারণে কিছু নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও কিছু কাউন্সিল এর কথায়..যেটাই হয়েছে সুন্দর হয়েছে। কাজ হবে।

LETTER creat terror উড়ো চিঠিতে আতংক you are in danger !

জানুন.…কারা বোরো চেয়ারম্যান

বিশেষত এম এম আই সি না হবার কারণে অসুবিধা হচ্ছিল বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ বেশ কিছু প্রকল্পে। সে ক্ষেত্রে কিছুটা কাজ এগোবে।

তবে হিসেব বলছে বর্ষা আসন্ন। কাজ হবার সম্ভাবনা নেই। তারপর ই পুজোর মাস। আর তা শেষ হতে না হতে ই 2023। পঞ্চায়েত নির্বাচনের দামামা। অর্থাৎ এই মুহূর্তে এম এম আই সি ঘোষণা খুব প্রয়োজনীয় ছিল। তবে সম্পুর্ন বোর্ড হলে আরো ভালো হত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles