দীর্ঘদিন ধরেই আসানসোলের ছাতিম ডাঙ্গা এলাকার মানুষের কপালে ছিল চিন্তার রেখা। চোখের নিচে কালি। চোখের জল থামতই না। ছিল না মাথার উপর ছাদ। গৃহহীন হয়ে পড়েছিলেন তারা। পুনর্বাসন বাস্তবায়িত
দীর্ঘদিন ধরেই আসানসোলের ছাতিম ডাঙ্গা এলাকার মানুষের কপালে ছিল চিন্তার রেখা। চোখের নিচে কালি। চোখের জল থামতই না। ছিল না মাথার উপর ছাদ। গৃহহীন হয়ে পড়েছিলেন তারা।
কেন্দ্রীয় সরকারের আওতাধীন কয়লা খনি থেকে বেরোনো মিথেন গ্যাস, ধস যেন জরাজীর্ণ করেছিল ওদের জীবন কে। ধস, মিথেন গ্যাস থেকে মানুষকে মুক্তি দেবার লক্ষ্যে তৈরি হয়েছিল পুনর্বাসন প্রকল্প। এক সময়ের তথ্য ছিল জেলা জুড়ে 1 লক্ষ 10 হাজারের ও বেশি মানুষ এই ধসের কবলে কবলিত। বার বার কেন্দ্র আর রাজ্য সরকারের পক্ষ থেকে আলোচনাও হয়েছিল।
গর্ব মানুষদের পুনর্বাসন দেবার পরিকল্পনার বাজেট ছিল 2200 কোটি টাকার। কিন্তু কখনো টাকা বা কখনো কয়লার ব্লকের কারণে বার বার ধাক্কা খেয়েছে প্রকল্পের বাস্তবায়ন। দিনের পর দিন গরিব মানুষ গুলোর অবস্থা হয়ে উঠছিল শোচনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার সোচ্চার হয়েছিলেন কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে।
পুনর্বাসন বাস্তবায়িত
কিন্তু রাজ্য বাসী তথা মানুষের সাথে পরিকল্পনার বাস্তবায়ন হলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। শনিবার আসানসোলের এডিডিএ হলে দেখা গেল ধস কবলিত মানুষ দের। মুখে হাসি। চিন্তার ভাঁজ কিছুটা হলেও কেটেছে। মন্ত্রী মলয় ঘটক, চেয়ারম্যান তাপস ব্যানার্জি, জেলাশাসক, পুলিশ কমিশনার সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে 160 জনকে তুলে দেওয়া হল বাড়ির চাবি। দেওয়া হল 10000 টাকা নগদ। এবং ভবিষ্যতে 500 দিনের কাজের টাকা ও দেবার কথা বলা হল।
ধস কবলিত মানুষদের হাতে চাবি তুলে দিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন..দীর্ঘ অপেক্ষা নয়। মাত্র 5 দিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের বাস্তবায়ন করেছেন। তার পরেই এই কর্মসূচি। তবে কেন্দ্র সরকারের আওতাধীন ইস্টার্ন কলফিল্ড লিমিটেডের বাধা রয়েছে অবশ্য ই। সব জায়গা তেই তাদের নাকি কোল ব্লক রয়েছে। তাই জমি জট তৈরি হচ্ছে। তাও মানুষের সাথে প্রকল্প বাস্তবায়িত হবে।
ওপর দিকে এডিডিএ এর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বলেন..টাকা দিচ্ছে না কেন্দ্র সরকারের সংস্থা ই সি এল। 2200 কোটি টাকার প্রজেক্ট এ মাত্র 500 কোটি টাকা দিয়েছে। যার মধ্যে 250 কোটি টাকা চলে গেছে জমিতে। কি ভাবে সম্পুর্ন প্রকল্প বাস্তবায়িত হবে তা অজানা। তবে যাই হোক…নিজের হাতে বাড়ির চাবি, মাথার উপর ছাদ পেয়ে খুশি সকলেই। ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, এ ডিডিএ এর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ রাজ্য সরকার কে।

