Saturday, April 25, 2026

করোনার অবদান করোনা লকডাউন কে অভিনন্দন ছাত্রদের

করোনা লকডাউন কে অভিনন্দন ছাত্রদের, মন খারাপ স্কুল শিক্ষিকাদের , ক্রেডিট গোস টু করোন স্কুলের ক্যাম্পাসে বসে গুটি কয়েক ছাত্র। মাধ্যমিকের রেসাল্ট নিতে এসেছে। দুঃখ কান্নার তো কোনো প্রশ্ন ই নেই। আছে মজার চলে মুখ ভরা হাসি। এ বছরের রেজাল্টে করোনা লকডাউন কেই অভিনন্দন জানাচ্ছে তারা। ক্যামেরার সামনে যদিও পরীক্ষা দেবার ইচ্ছা প্রকাশ করলেও করোনা মাতা কে অভিনন্দন জানাতে ভুলছে না তারা। হাসি মুখে বুক চিতিয়ে নিজের নাম উল্লেখ করে বলছেন ” ক্রেডিট গোস টু করোনা “।

এ তো গেল ছাত্রদের কথা। অভিনন্দন দিতে পিছু পা হচ্ছেন না অভিভাবক রাও। হাতে এডমিট কার্ড নিয়ে রেসাল্ট নিতে আসা অভিভাবক রা বলছেন সবাই করোনা কে অভিনন্দন না জানালেও কিছু মানুষ তো জানাবেন ই। তবে করোনা মুক্ত হোক এটাই সবার আশা। স্কুলের দিদিমণি দের কিন্তু মন খারাপ। প্রতিবারের ন্যায় এবার স্কুলে ছাত্র ছাত্রী দের ভিড় নেই। নেই উদ্দীপনা। দেওয়ালে টাঙানো লিস্ট দেখতে আসছে না ছাত্রীরা। একশ শতাংশ পাশে করোনার আশীর্বাদের কথা স্বীকার করলেও ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে চিন্তার বিষয় তা অকপটে স্বীকার করলেন স্কুলের শিক্ষিকারা।

কোনো স্কুলে কিছু অভিভাবক আবার কোথাও একেবারে ফাঁকা। নস্টালজিয়ায় মত শিক্ষিকা স্কুল ঘুরে ঘুরে দেখছেন কোথায় মাধ্যমিকের লিস্ট টাঙানো হত। কোন মাঠে ছাত্রীরা লাইন দিয়ে দাঁড়াত। হট্টগোল কোথায় হত বা মার্কশিট কোথায় দেওয়া হত। আজ সব ই আছে। কিন্তু ছাত্র ছাত্র কই ? স্কুল শূন্যতার জন্য করোনা কে যেমন দায়ী করছেন তেমন ই 100 শতাংশ পাশে করোনার অবদান কে অস্বীকার করেন নি তারা। তবে সুস্থ জীবন ও শিক্ষার কামনা করছেন তারা।

করোনার অবদান করোনা লকডাউন কে অভিনন্দন ছাত্রদের

Read More – কয়লাকান্ড গ্রাউন্ড রিয়ালিটি

প্রসঙ্গত করোনা আবহে লক ডাউনের জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল পঠন পাঠন। পরীক্ষা তো দূরের কথা, ক্লাস হয়নি বললেই চলে। সে জায়গায় সাধারণ ছাত্রদের ক্ষেত্রে করোনার অবদান রয়েছে বলে জানাচ্ছে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী রা। তবে শিক্ষক থেকে শিক্ষিকা বা ছাত্র থেকে ছাত্রী সবার ই একটাই কামনা ” করোনা মুক্ত ” হোক দেশ। ফিরে আসে সুস্থ জীবন।

সম্পুর্ন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন You tube এ tsnmnews

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles