Friday, April 24, 2026

কয়লাকান্ড গ্রাউন্ড রিয়ালিটি

কয়লাকান্ড ই ডি সি বি আই কে বুড়ো আঙুল, প্রকাশ্য দিবালোকে সরকারি কয়লা খনিতে অবৈধ কয়লা কাটা ও পাচারের দৃশ্য, দেখতে পাচ্ছেন না কোনো অফিসার। হ্যাঁ এ ছবি হার মানাবে সি বি আই, ইডি, কোল স্ক্যাম টিম বা অন্যান্য এজেন্সি কেও। যেখানে সকাল থেকেই চিন্তিত রাজ্যের নেতা মন্ত্রীরা। কয়লা কাণ্ডে কখন কাকে ডেকে বসে ইডি। কার বাড়িতে পৌঁছাবে সি বি আই। খনিতে খনিগর্ভে শাবল গাইতি নিয়ে চলছে কয়লা লুট। সি বি আই বা ইডি কে বুড়ো আঙুল দেখিয়ে ইস্টার্ন কঠিক সে সময় আসানসোলের ভানোরা খোলামুলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে কাজ চলাকালীন অবৈধ ভাবে চলছে কয়লা কাটার কাজ। শুধু তাই নয়। খনিগর্ভে rat whole এ ঢুকে কয়লা কাটছে বহিরাগত রা। মাথার ওপর পাথর ও কয়লার চাই ঝুলছে। কয়লাকান্ড

সেখানেই কয়লা কাটা হচ্ছে। বস্তায় ভর্তি করা হচ্ছে। খনি র বাইরে জমা করা হচ্ছে। তারপর কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে। কেউ বা আবার পাচার করছে। না এমন কোনো ঘটনাই ঘটছে না। খনি আধিকারিক নাকি দেখতে পাচ্ছেন না। প্রথমে ক্যামেরার লেন্স হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করলেও পরে অবশ্য বলছেন এমন ঘটনায় ঘটেনি। শুধু তাই নয়। ওপর এক আধিকারিক বলেন সি বি আই, ইডি হলে কি হবে ? চুরি রুখতে গেলে মার খেতে হবে। এই দায়িত্ব ই সি এল নিরাপত্তারক্ষী এবং সি আই এস এফ এর। তারা তো কেউ খনিতে নামে না। কখনো সখনো চিৎকার করে। হ্যাট হ্যাট করে। কয়লা চুরি হচ্ছেই।

কয়লাকান্ড গ্রাউন্ড রিয়ালিটি

এবার শুনুন সরকারি অফিসার তথা ই সি এল এর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার এর কথা। গোটা খনি জুড়ে কোনো নিরাপত্তা রক্ষী দেখা না গেলেও অফিসার সাহেব বলেন যে তিনি তো আছেন। কয়লা চুরির বিষয় বলতেই উল্টে সাংবাদিক কে প্রশ্ন করেন কোথায় চুরি হচ্ছে ? আবার নিজেই বলেন না না এসব কিছু হচ্ছে না।

Read More – পানীয় জলের ভিক্ষা বৃদ্ধাদের

প্রসঙ্গত ই সি এল এর ভানোরা খোলামুখ খনির কয়লা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি কোম্পানি কে। কিন্তু সরকারি সম্পত্তি লুটের প্রক্রিয়া আটকানোর দায়িত্ব রয়েছে সরকারি আধিকারিক দের ওপরেই। তা সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে শনিবার সকাল 11 টার ছবি প্রমান করছে কয়লা চুরি অব্যাহত। কয়লা খনিতে বৃষ্টির জল জমে যাওয়ায় সরকারি কাজ কিছুটা বন্ধ থাকলেও অবৈধ কয়লা উত্তোলন চলছে রমরমিয়ে। খনি অফিসে ম্যানেজার, সার্ভেয়ার, সুপার ভাইজার, অভারম্যান, কাঁটা বাবু , নিরাপত্তা রক্ষী সবাই আছেন। এনারা সবাই সরকারি কর্মী। কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না কয়লা লুট হচ্ছে। সরকারি খনিতে rat whole এ ঢুকে কয়লা কাটা হচ্ছে পাচারের উদ্দেশ্যে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles