Sunday, April 26, 2026

খবরের জেরে ভেঙে দেওয়া হল অবৈধ সেতু নির্মাণ

খবরের জের – ভেঙে দেওয়া হল অবৈধ সেতু, আশঙ্কায় মাফিয়ারা। খবরের জেরে ভেঙে দেওয়া হল অবৈধ সেতু নির্মাণ। গত 30 মে আমরাই একমাত্র খবর দেখিয়ে ছিলাম যে উত্তর আসানসোলের নুনিয়া বুড়ির নদীর উপর অবৈধ সেতু নির্মাণের খবর। প্রশাসনের আধিকারিকদের বিক্ষোভ দেখিয়েছিল জনগণ। আমরা দেখিয়েছিলাম বিক্ষোভকারীরা মাফিয়ার পোষা লোক। প্রশাসনের আধিকারিকরা সরজমিনে তদন্ত করে সেতু ভাঙার কাজ শুরু করল আজ।

সকাল থেকেই শ পাঁচেক পুলিশ, আসানসোল উত্তর থানার পুলিশ, সেচ দফতর, আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের আধিকারিক রা পৌঁছান উত্তর থানার নুনিয়া বুড়ি নদীর অবৈধ সেতুর কাছে। বড় মেশিন নিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সেতু। ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট জানান , খবরের সত্যতা রয়েছে। সেতু ছিল অবৈধ। সেচ দফতরের পক্ষ থেকে ভেঙে দেওয়া হল।

জমি প্লটিং করে দাম বাড়ানোর উদ্যেশ্য তৈরি করা হয়েছিল সেতু। এমনটাই অভিযোগ ছিল করপোরেশনের আধিকারিকদের। তবে আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশন, সেচ দফতরের এবং প্রশাসনের পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ, ঠিক তেমনি চিন্তায় জমি মাফিয়ারা।

খবরের জেরে ভেঙে দেওয়া হল অবৈধ সেতু নির্মাণ

Read More – কি হচ্ছে বার্নপুর আসানসোলের রাস্তায়

পাস না ফেল শিক্ষক মহাশয় কিছু ই জানেন না

Next News – রাজ্য জুড়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল “আয়রন ম্যান”

এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর । পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি মেডিক্যাল টিম পৌঁছায় অজিত দাসের বাড়ী । স্বাস্থ্যকর্মীরা তাঁর শারীরিক পরীক্ষা করে কোনও অস্বাভাবিকতা খুঁজে পাননি । অজিত বাবুও জানান যে তাঁর শরীরে কোনওরকম অস্বস্তি নেই । তিনি স্বাস্থ্যকর্মীদের জানান যে নিছকই মজার ছলে এই ভিডিও তিনি করেছিলেন । এই আবহাওয়ায় ত্বকে আদ্রতা থাকার কারনেই নানান সামগ্রী আটকে যাচ্ছে । এই ঘটনা তাঁর পরিবারের অন্যদের সাথেও হচ্ছে বলে জানান অজিত বাবু ।

এই ঘটনা সম্পুর্ন গুজব বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: বিপ্লব মন্ডল । তিনি জানান চিকিৎসা বিজ্ঞানের সাথে এর কোন যোগ নেই । কোন ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই ধরনের ঘটনার খবর নেই , সম্পুর্ন ভিত্তিহীন গুজব বলে জানান স্বাস্থ্য আধিকারিক । এর পাশাপাশি সাধারন মানুষকে আতংকিত না হওয়ার জন্য আবেদন করেছেন ডা: মন্ডল । Continue Reading

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles