Friday, April 24, 2026

রাজ্য জুড়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল “আয়রন ম্যান”

গুজবে কান দেবেন না। ভাবুন সমাজের কথা। ভাবুন স্বাস্থ্য কর্মীদের কথা। রাজ্য জুড়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল “আয়রন ম্যান”, “ভিত্তিহীন গুজব”- জানাচ্ছে স্বাস্থ্যদপ্তর। কোথাও কিছু একটা করে ফেললেই হল। দরকার নেই সত্য অনুসন্ধানের। কোনো ভাবে নিজেকে প্রচার করতে পারলেই কি সব পূর্ন ? ভাববেন না সমাজের কথা ? ভাববেন না মানুষ বিভ্রান্ত হতে পারে ? তাও আবার এই সময়ে। যেখানে জীবন মৃত্যুর খেলা চলছে অহরহ। সকাল থেকে মানুষ লাইন দিচ্ছে ভ্যাকসিন নেবার জন্য। বাঁচার আশায়। সরকার যেখানে সদা প্রচেষ্টা করছে মানুষকে সুস্থ রাখার। সরকার ভাবছে কি ভাবে জীবন বাঁচবে আপনার আমার।

কি ভাবে পরিবার গুলো নিশ্চিন্ত হবে। ঠিক সেই সময়ে এ রকম ভিডিও ভাইরাল হবার কারণে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। কাজ বাড়ছে স্বাস্থ্য কর্মীদের। একটু ভাবুন। এ সমাজ আমাদের। এই স্বাস্থ্য কর্মীরাও আমাদের। যারা প্রানের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন।

 

রাজ্য জুড়ে স্যোশাল মিডিয়ার দৌলতে হঠাৎ ভাইরাল “আয়রন ম্যান” । রাজ্যের উত্তর থেকে দক্ষিন , পুর্ব থেকে পশ্চিম , স্যোশাল মিডিয়ায় এখন খালি গায়ের ছড়াছড়ি , কোভিডের দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরেই নাকি শরীর চুম্বক হয়ে যাচ্ছে । আর তাতে আটকে যাচ্ছে চামচ , মোবাইল , তালা ইত্যাদি লোহার জিনিষ । এদিন পানাগড় বাজারের নতুন পাড়ার এক বাসিন্দা অজিত দাস ও এমনই একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল করেন । একটি ভিডিও ফুটেজে তিনি দাবি করেন যে কোরোনার দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরই নাকি তার শরীর চুম্বক হয়ে গেছে । তাঁর দাবি , টিভিতে এই ” আয়রন ম্যানের” খবর দেখে তিনিও নিছক পরীক্ষার ছলেই এই কাজ করেন এবং দেখেন যে তাঁর শরীরে আটকে যাচ্ছে লোহার সামগ্রী ।

রাজ্য জুড়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল “আয়রন ম্যান”

Read More – অন্ধ বাপি পায় নি কিছু ই রাজনৈতিক নেতা শুধু লকডাউনের বাহানা দেয়

এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর । পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি মেডিক্যাল টিম পৌঁছায় অজিত দাসের বাড়ী । স্বাস্থ্যকর্মীরা তাঁর শারীরিক পরীক্ষা করে কোনও অস্বাভাবিকতা খুঁজে পাননি । অজিত বাবুও জানান যে তাঁর শরীরে কোনওরকম অস্বস্তি নেই । তিনি স্বাস্থ্যকর্মীদের জানান যে নিছকই মজার ছলে এই ভিডিও তিনি করেছিলেন । এই আবহাওয়ায় ত্বকে আদ্রতা থাকার কারনেই নানান সামগ্রী আটকে যাচ্ছে । এই ঘটনা তাঁর পরিবারের অন্যদের সাথেও হচ্ছে বলে জানান অজিত বাবু ।

এই ঘটনা সম্পুর্ন গুজব বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: বিপ্লব মন্ডল । তিনি জানান চিকিৎসা বিজ্ঞানের সাথে এর কোন যোগ নেই । কোন ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই ধরনের ঘটনার খবর নেই , সম্পুর্ন ভিত্তিহীন গুজব বলে জানান স্বাস্থ্য আধিকারিক । এর পাশাপাশি সাধারন মানুষকে আতংকিত না হওয়ার জন্য আবেদন করেছেন ডা: মন্ডল ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles