Friday, April 24, 2026

নির্যাতিত পুরুষরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ, অভিযোগ

সকাল হতেই  টিভি পেপারে দেখা যায় নারী নির্যাতনের খবর। কোথাও হেনস্থা হচ্ছে স্বামী, কোথাও বা আইনের বেড়াজালে আবদ্ধ হচ্ছে পুরুষরা। স্বামী রা। আর এর ই প্রতিবাদে আসানসোলের জেলাশাসকের অফিসের সামনে হাজির পুরুষ কল্যাণ সমিতি। দাবি দাওয়া নিয়ে ঘুরছেন সরকারি দপ্তরে। আন্দোলনকারীদের অভিযোগ সাংসারিক অশান্তির জেরে বারে বারে ই অভিযুক্ত হন পুরুষ রা। নারী রা নারী নির্যাতনের গল্প ফাঁদে। অল্প কিছুকে বাড়িয়ে ছাড়িয়ে শাস্তি দেয় পুরুষদের। কিন্তু পরিসংখ্যান বলছে বহু মাত্রায় নির্যাতিত হয় স্বামী রা। সে রকম প্রশাসনের কাছে সাহায্য পায় না পুরুষরা , নারীরা যে ভাবে পায়।

 

শুধু তাই নয়। পুরুষ নির্যাতন সব সময় প্রকাশ্যে আসে না। কিন্তু তা সত্ত্বেও নির্যাতনের কারণে বহু পুরুষ আত্মহত্যা করেন। ভেঙে যায় সংসার। পুরুষের উপর অত্যাচার বা স্ত্রীর স্বামীর প্রতি নির্যাতনের ভুঁড়ি ভুঁড়ি তথ্য প্রমাণ দিচ্ছেন তারা। শুধু পশ্চিম বর্ধমানের আসানসোল ই নয়। গোটা দেশের তথ্য প্রমাণ নিয়ে জেলাশাসকের অফিসের সামনে পুরুষ কল্যাণ এর সদস্যরা।

Read More – গানে মাতালেন রাজ্য নেত্রী

প্রসঙ্গত, দেশের আইনে বা রাজ্যের আইনে পুরুষ নির্যাতন কে যথাযথ ভাবে দেখা হোক। এটাই তাদের দাবি। যে আন্দোলন সচরাচর প্রকাশ্যে আসে না, সেই আন্দোলন কে সাথী করে বুধবার দুপুরে আসানসোলের পথে পুরুষ রা। তবে তাদের দাবি শুধু পুরুষদের জন্য নয়। তাদের দাবি নারী পুরুষ বা রূপান্তর কামী দের জন্য। কথা একটাই — নির্যাতন টা নির্যাতন ই। সেখানে যেন নারী পুরুষের বিভেদ না হয়। কারন এই অত্যাচারে আত্মহত্যা করেছে বহু পুরুষ যা প্রকাশ্যে আসছে না।

নির্যাতিত পুরুষরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ, অভিযোগ

বিশেষত বেশির ভাগ সংসার এখনো পুরুষ দাড়াই নিয়ন্ত্রিত। কিন্তু ঘরের চার দেয়ালের মধ্যে পুরুষ নির্যাতনের কথা বাইরে আনতে পুরুষদের সম্মানে বাঁধে। সে ক্ষেত্রে নারী নির্যাতনের কথা খুব সহজেই বাইরে ছড়িয়ে পড়ে। খুব ভালো ভাবে বিশ্লেষণ করলে দেখা যায়..অত্যাচারিত পুরুষ ও কিন্তু নারী নির্যাতনের কথা শুনলে নারীর দিকেই সমর্থনের হাত বাড়িয়ে দেয়। কারন আকার ইঙ্গিতে বোঝাতে চায় তার ওপর নির্যাতনের কথা। এমনটাই বলছেন মন বিশেষজ্ঞ রা। তবে আধুনিক সমাজে নারীরা যত তা আধুনিক হয়েছে ততত্বাবপুরা রা এখনো হয়ে উঠতে পারেনি বলে পরিসংখ্যান সূত্রের খবর। যে কারণেই নারী নির্যাতনের কথা বহুল প্রচলিত। আর পুরুষ নির্যাতন ঘরের চার দেওয়ালেই আটকে থাকে। কিন্তু ঋষি মনীষীরা বলে গেছেন ” এক হাতে তালি বাজে না |দুটো হাতের ই দরকার “

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles