Friday, April 24, 2026

What will happen after 24 hours..24 ঘন্টা পর কি হবে ?

কি হবে 24 ঘন্টা পর দেখুন ভিডিও👇

 

রেলের উচ্ছেদ বার্তায় উত্তাল আসানসোল..জীবন দিতে প্রস্তুত সাধারণ মানুষ…তৃণমূলের নেতৃত্বে আন্দোলন

 

হাতে সময় আর 24 ঘন্টা। উত্তর আসানসোলের চাঁদমারি, কসাই মহল্লা সহ বেশ কিছু জায়গায় গড়ে ওঠা বাড়ি, দোকান ও পার্টি অফিস উচ্ছেদ করবে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। আর তার বিরুদ্ধে ই তৃণমূলের আন্দোলনে সকাল থেকেই ঘেরাও আসানসোলের ডি আর এম অফিস। রাস্তা বন্ধ। বন্ধ যান চলাচল।
প্রসঙ্গত, উক্ত এলাকায় রেলের জমিতে অবৈধ ভাবে প্রায় 47 বছর ধরে রয়েছে বেশ কিছু দোকানঘর। বাড়ি ও পার্টি অফিস। এক মাস আগেই রেল জানিয়েছিল যে আগামী 25 তারিখ থেকে রেল ব্যবস্থা নেবে। কিন্তু এলাকাব্বাসীর দাবি যে প্রথমে তাদের পুনর্বাসন দিতে হবে। তার পর কিছু। আর এই দাবি কে সাথে করে সোমবার সকাল থেকেই আন্দোলনে নামে তৃণমূল। প্রথমে মিছিল তারপর ঘেরাও তারপর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার কর্মসূচি।

দেখুন…কেন আন্দোলন

 

বিগত কয়েকদিন আগে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল 25 মে এর মধ্যে অবৈধ জায়গা ছেড়ে দিতে হবে তাদের যারা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। বেশ  কিছু বাড়ী, দোকানঘর ও পার্টি অফিসেও নোটিস ঝুলিয়ে দিয়ে আসা হয়েছে রেলের পক্ষ থেকে। সেই বিষয় কে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগে তৃণমূলের কাউন্সিলর ওয়াসিমুল হক, উৎপল সিনহা, সি কে রেশমা গিয়েছিলেন রেলের ডি আর এম এর সঙ্গে দেখা করতে। কিন্তু দেখা হয়নি। সোমবার তৃণমূলের রাজ্য নেতা অভিজিৎ ঘটক পৌঁছালেও রেল কর্তৃপক্ষ ড3খক করেনি বলে অভিযোগ।

পড়ুন…কেন দেখা করছে না রেল কর্তৃপক্ষ

 

তৃণমূল নেতা অভিজিৎ ঘটক জানান …রেল কর্তৃপক্ষ আজ ও দেখা করলেন না। ফলে আন্দোলন বাড়বে। 3 লক্ষ ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী। তাই এই ভাবে অত্যাচার করতে চাইছে। কিন্তু তা সম্ভব নয়। তাই রেল কে যদি বুলডোজার চালাতে হয় এই সব তাহলে তাদের বুকের ওপর দিয়ে চালাতে হবে।

 

অপর দিকে তৃণমূল নেতা গুরুদাস চ্যাটার্জি বলেন কেন্দ্র সরকার বুলডোজার চালাচ্ছে। তৃনমুলের আন্দোলন চলবে।

যদিও বিজেপি বিধায়ক জানিয়েছেন কেন্দ্র সরকারের জায়গায় অবৈধ ভাবে যে কেউ  থাকুন না কেন তাকে উঠে যেতে হবেই।

 

কয়েকদিন আগেই রেলের পক্ষ থেকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রেলের জায়গায় থাকা 40 বছরের পুরনো স্কুল। বহু আন্দোলনের পর ও আটকানো যায়নি। প্রশ্ন উঠেছে..আদৌ কি আটকানো যাবে এই উচ্ছেদ অভিযান নাকি শুধু ই রাজনৈতিক আই ওয়াশ??

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles