Rabindra jayanti সম্পুর্ন খবর দেখুন..কবিগুরু…শেয়ার করুন
ছেলেবেলায় বাড়ির বয়োজেষ্ঠ্য রা বলতেন গান শিখতে হলে গীতবিতান। কবিতা ? সে তো নির্ঝরের স্বপ্নভঙ্গ বা দেবতার গ্রাস।
আর কবিতার মঞ্চে বলতেই হবে ” ছুটি ‘ কবিতা। কোনো জায়গা তেই রবীন্দ্রনাথ ছাড়া ভাবাই যেত না। কত না ডিবেট শোনা যেত রবীন্দ্রনাথ আর বিদ্রোহী কবি কাজী নজরুল কে নিয়ে। রবীন্দ্র সংগীত আর নজরুল গীতি র লড়াই শোনা যেত মাঝে মধ্যেই। তবে বিশ্বকবির বিষয়টাই আলাদা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ। না। উপাধি নিয়ে কথা বলার ধৃষ্টতা নেই। নেই তাকে বিশ্লেষণ করার যোগ্যতা। আলোচনায় কবিগুরু। সেটাই একমাত্র প্রচেষ্টা। বয়স টা কম নয়। 161 বছর।
কবিগুরুকে প্রণাম
আর সেই জন্ম জয়ন্তী কে নিয়েই উৎসবে মেতেছে আসানসোল। আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের উদ্যোগে সকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান। প্রভাত ফেরি। যেখানে যোগ দিয়েছে সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্র ছাত্রী। কোথাও আঁকা হচ্ছে কবিগুরুর ছবি। কোথাও আবার শতাধিক কণ্ঠে রবীন্দ্রনাথ। অনুষ্ঠান চলবে বেশ কয়েকদিন। আসানসোলের রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন এসবসল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমর নাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক সহ বেশ কিছু কাউন্সিলর। গান বাজনা রবীন্দ্রসংগীত এ মুখর আসানসোল। ট্রাফিক সিগন্যালে বাজছে ” আমার বেলা যে যায়”। কবিগুরু যেন হৃদয়ে।
শুধু তাই নয়। আসানসোলের শান্তিনগর এলাকায় বিধায়ক অগ্নিমিত্রা পাল দান করলেন হুইল চেয়ার। আজকের দিনে টাকেই ডেসটিনি বললেন তিনি।
একদিকে শতাধিক কণ্ঠে রবীন্দ্রনাথ আবার সাহায্যে কবিগুরু নিয়ে যেন মেতে উঠেছে শিল্পাঞ্চল।
বিশ্বকবি রবীন্দ্র নাথ যেন মানুষের মনে মননে হৃদয়ে।
কালের পরিবর্তন, সময়ের পারাপারের ফলে এই প্রজন্মের শিশুদের থেকে অনেকটা দূরে রবীন্দ্রনাথ। ইংরেজির হাতছানি, হিন্দির কোলাহলে কিছুটা হলেও ম্লান কবিগুরু। তাই কবিগুরু এর ইতিহাস, সৃষ্টি কে বার বার স্মরণ করানোর উদ্দেশ্য এই উদ্যোগ বলেই মবে করছে বুদ্ধিজীবী মহল।
ভিডিও দেখুন ☝️
শুধু শিল্পাঞ্চল ই নয়। সারা রাজ্য ব্যাপী, দেশ ব্যাপী, বিশ্ব জুড়ে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। বাংলা গান, রবীন্দ্র সংগীত কানে আসছে রাজ্য জুড়ে। আসানসোলের রবীন্দ্র ভবনের পাশ দিয়ে গেলেই যেমন শোনা যাচ্ছে আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে ঠিক সে রকম ই রাজ্যের অন্যান্য প্রান্তেও শোনা যাচ্ছে রবি ঠাকুরের কবিতা। যেন প্রাণ ফিরে আসছে বাংলার কোনে কোনে বাঙালির ম9না প্রাণে । tsnm news এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম।

