LIVE BRIBE..What CIVIC doing ! কি করছে সিভিক ! দেখছে মানুষ
কিছু কিছু ক্ষেত্রে অনেক ছবি ই দেখানো যায় না। সংবাদ মাধ্যমের দায়িত্ব কর্তব্য অনুযায়ী এমন কোনো সংবাদ পরিবেশন করা উচিত নয় যার কারণে কারোর ক্ষতি হতে পারে। আমরা সে নিয়ম মেনে চলি। আবার সেই সঙ্গে সমাজে এমন কিছু ঘটনা ঘটে যায় যা না দেখালে দায়বদ্ধতার প্রশ্ন ওঠে।
তাই আজ এমন এক খবর পরিবেশন করছি যে সমাজের অন্যায়ের ছবি। কিন্তু যিনি ঘটনা ঘটাচ্ছেন তার মুখ দেখাতে পারছি না।
উত্তর আসানসোলের কাল্লা মোড়ের জাতীয় সড়কের ওপর ব্যারিকেড লাগিয়ে চলছে গাড়ি চেকিং। চেকিং হয়ত হচ্ছে। কিন্তু তার সাথে এও দেখা যাচ্ছে যে চেকিং এর নামে গাড়ি থেকে টাকা নিচ্ছে সিভিক।
শুধু তাই নয়। বেশ কয়েকটি সিস্টেমে টাকা নেওয়া হচ্ছে।
প্ৰথমত…গাড়ি দাঁড় করানো হচ্ছে। এর পর সিভিক কে টাকা দিতে যাচ্ছে চালক। সে টাকা ফেরত হচ্ছে। তারপর চালক কাউকে ফোন লাগিয়ে সিভিকের সাথে কথা বলছে। তারপর গাড়ির দরজা খুলে টাকা দিচ্ছে চালক। নিচ্ছে সিভিক। তবে হাতে নয়। মাথায় থাকা টুপি খুলে টুপির ভিতর নেওয়া হচ্ছে।
পড়ুন…কি ভাবে হচ্ছে গাড়ি চেকিং
দ্বিতীয়ত…গাড়ির কাগজ চেয়ে নেওয়া হচ্ছে চালকের কাছ থেকে। তারপর জরিমানা নয়। চালক গাড়ির জানলা দিয়ে নগদ টাকা দিলেই কাগজ ফিরিয়ে দেওয়া হচ্ছে।
লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির কাগজ নিতে আর নগদ টাকা নিতে নিতে ক্লান্ত সিভিক রা কখনো কখনো আবার জাতীয় সড়কের ডিভাইডার এর ওপর বসেই একটু রেস্ট নিয়ে নিচ্ছেন। এ ভাবেই চলছে গাড়ি চেকিং।
প্রসঙ্গত, বলা যেতে পারে মাত্র 24 ঘন্টা আগেই নাকা চেকিং এর সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। আহত সিভিক। তারপরেও ছবির একটু ও পরিবর্তন হয় নি। হু হু করে ছুটে আসা গাড়ির সামনে ব্যারিকেড লাগাচ্ছে সিভিক। তারপর যা হয় !!
প্ৰশ্ন উঠেছে…টাকা দিচ্ছে চালক। তার মানে সে গাড়ির কাগজপত্র ঠিক নেই। সেই গাড়ি টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে ?
চেকিং এর নামে টাকা নেওয়া। প্রকাশ্য দিবালোকে দেখছে মানুষ। কি ভাবমূর্তি তৈরি হচ্ছে প্রশাসনের ? মানুষ কি ভাবছে ?
এ ভাবে রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে মনে করছেন শাসক দলের কাউন্সিলর।
এ কথা আমাদের নয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্যাম সরেন মাত্র ক দিন আগেই আসানসোলের কাল্লা ট্রাফিক কীয়স্ক এ এই প্ৰশ্ন তুলেছিলেন। আবার ও রবিবার সকাল 10 টার ছবি বলছে পরিস্থিতি একটু ও বদলায়নি।
দেখুন..কি বলছে শাসক ও বিরোধী
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কটাক্ষ করেছে বিজেপি নেত্রী ও।
তবে শুধু ট্রাকের ক্ষেত্রে নয়। দু চাকা , চার চাকার ক্ষেত্রেও এমনটাই হচ্ছে বলে অভিযোগ আসানসোল বাসী থেকে শুরু করে ট্রাক চালক দের ও।

