Update…exam online finally online এই হবে পরীক্ষা
Exam cancelled পরীক্ষা বাতিল !!! দাবি ছাত্র ছাত্রীদের
আবার ও কাজী নজরুল ইউনিভার্সিটি তে বিক্ষোভ অনলাইনের দাবিতে…উত্তেজনা..ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ
পড়ুন…পরীক্ষা বাতিলের প্রশ্ন কেন
ফের উত্তাল হল আসানসোলের কাজী ইউনিভার্সিটির চত্তর। বুধবার সকাল থেকেই অনলাইনের দাবিতে বিক্ষোভ শুরু করে ছাত্র ছাত্রী রা। তাদের বক্তব্য… অনলাইন অফলাইন এর পুরো সিদ্ধান্ত নেবার ক্ষমতা এখন ইউনিভার্সিটির হাতে। তাই দীর্ঘদিন ধরে চলা আন্দোলনে ইউনিভার্সিটি উচ্চ মহলের সিদ্ধান্তের কথা বলেছিল। এখন সেই অধিকার ইউনিভার্সিটির হাতে আসার পর চাপ বাড়াতে থাকে ছাত্র ছাত্রীরা। তাদের বক্তব্য অনলাইন না হলে সবাই মিলে পরীক্ষা বাতিল করবে। যদিও উক্ত ইউনিভার্সিটির ভি সি এর সঙ্গে আজ কথা হবার কথা আছে। তবে অনলাইনের আবেদন মানা না হলে আরো বড় আন্দোলনে যাবে তারা। এমনটাই জানিয়েছে ছাত্র ছাত্রী রা।

দেখুন..অনলাইনের দাবিতে ধুন্ধুমার
প্রসঙ্গত , বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি তে অনলাইনের দাবিতে আন্দোলন চলছে। কোথাও কোথাও অনলাইনের সিদ্ধান্ত ও নেওয়া হয়েছে। এখন কাজী নজরুল ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে ছাত্র ছাত্রী রা।
প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার প্রতিবাদে আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা। তাদের কথায়…এই ইউনিভার্সিটির আওতায় 13 টি কলেজ রয়েছে। যেখানে 10 টি কলেজের ছাত্র ছাত্রী রা তাদের প্রিন্সিপ্যাল কে লিখিত ভাবে জমা দিয়েছে অনলাইনের দাবি। সেই প্রতিলিপি তারা ইউনিভার্সিটি তেও জমা দিয়েছে বলে দাবি।

দীর্ঘদিন চলতে থাকা আন্দোলন দেখে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমূর্ন দায়ভার দেওয়া হয়েছে ইউনিভার্সিটি গুলোকেই। কোথায় অনলাইন বা কোথায় অফলাইনে পরীক্ষা হবে তা ঠিক করবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আর তাতেই আন্দোলনের জোর বেড়েছে। চাপ বৃদ্ধি করা হয়েছে আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটির ওপর ও। সকাল থেকেই আন্দোলন মুখর ছিল এলাকা। উত্তেজনা ছিল তুঙ্গে। উপস্থিত ছিল আসানসোল উত্তর থানার পুলিশ। বিকেল সাড়ে তিন যে নাগাদ আসেন ভি সি বলে সূত্রের খবর। এখন দেখার সিদ্ধান্ত কি হয়।
দেখুন…আন্দোলনের শেষ কোথায়

শুধু তাই নয়…ছাত্র ছাত্রীদের দাবি যে তাদের কে পড়ানোই হয় নি। শুধু 58 পাতার পিডিএফ পাঠিয়ে দেওয়া হত। বাড়িতে পড়তে বলা হত। যার ফলে অনেকের ই বোঝার অসুবিধা রয়েছে। সঙ্গে সঙ্গে বেশ কিছু ইউনিভার্সিটি তে অনলাইন পরীক্ষার কথাও বলা হয়েছে। সে ক্ষেত্রে অনলাইন আর অফলাইনে রেজাল্টের তারতম্য হবে। ভবিষ্যতে অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই অনলাইন না হলে গণহারে পরীক্ষা বাতিলের কথাও বলেন তারা।


