Asansol corporation কারা হতে পারেন এম আই সি কারা ই বা হতে পারেন বোরো চেয়ারম্যান… পূর্বাভাস..সূত্রের খবর সম্ভাবনা
আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের নির্বাচন শেষ। মেয়র নির্বাচিত হয়েছেন বিধান উপাধ্যায়। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক। চেয়ারম্যান অমর নাথ চট্টোপাধ্যায়।
এম আই সি …সম্ভাবনা দেখুন ভিডিও তে👇
পড়ুন..এবার এম আই সি ও বোরো চেয়ারম্যান। কে হতে পারেন ? পেতে পারেন কোন দপ্তর।
এর আগে যখন শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে দুর্গাপুরের মেয়র দিলীপ বাবু সরে গেছিলেন তখন tsnmnews আগেই বলেছিল দুর্গাপুরের মেয়র মুখ অনিন্দিতা মুখার্জি। হয়েছেও তাই। আবার আসানসোলের মেয়র এর ক্ষেত্রে আগেই আমরা 5 জনের নাম লিখেছিলাম tsnmnews এ। লিখেছিলাম উহ্য আছেন 1 জন। হিসেব নিকেশের বাইরে গিয়ে মেয়র হলেন বিধান উপাধ্যায়।
দেখুন…মেয়র এর হাতে থাকতে পারে কোন দপ্তর
এবার বোরো চেয়ারম্যান
হতে পারেন…উৎপল সিনহা…দীর্ঘদিন ধরে উত্তর আসানসোলের ব্লক প্রেসিডেন্ট। হতে পারেন 3 নম্বর বোরোর চেয়ারম্যান।

গুরুদাস চ্যাটার্জি…হতে পারেন সুকান্ত ময়দান বোরোর চেয়ারম্যান।
সঞ্জয় নুনিয়া….হতে পারেন বোরো চেয়ারম্যান

শেখ সান্দার… হতে পারেন জামুড়িয়া বোরো চেয়ারম্যান
রূপেশ যাদব…নতুন মুখ..হতে পারেন রানীগঞ্জ বোরো চেয়ারম্যান

উজ্জ্বল চ্যাটার্জি…হতে পারেন কুলটির বোরো চেয়ারম্যান…জলের এম আই সি এর দায়িত্ব ও পেতে পারেন

অশোক রুদ্র…শিক্ষা এম আই সি না হলে হিরাপুর বোরো চেয়ারম্যান এর সম্ভাবনাও রয়েছে

সি কে রেশমা…রয়েছে বোরো চেয়ারম্যান এর সম্ভাবনা

অনির্বান দাস…হতে পারেন বোরো চেয়ারম্যান

বোরো চেয়ারম্যান এর দৌড়ে আছেন মুনমুন মুখার্জি আবার সম্ভাবনা রয়েছে ইন্দ্রানী মিশ্র এর ও
সূত্রের খবর …এবার হয়ত বাড়ানো হবে এম আই সি…বৃদ্ধি পাবে দপ্তর
পড়ুন…বাড়তে পারে কটা দপ্তর
সম্পুর্ন বিষয়ই সম্ভাব্য… রাজনৈতিক সূত্র এবং মানুষের চাওয়া পাওয়া এর উপর নির্ভরশীল। তবে গুরুত্বপূর্ন কিছু দপ্তর থাকার কথা মেয়র এর উপর।
রাজনৈতিক নেতাদের মতে সবটাই ঠিক করবে দল। এটা শুধু পূর্বাভাস…বহু মানুষের সঙ্গে কথা বলার পর…
প্রসঙ্গত বিগত বোর্ডে যারা বোরো চেয়ারম্যান ছিলেন সেখান থেকে কিছু রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্রের খবর উন্নয়নের স্বার্থে সেরকম একটা চিন্তা ভাবনা করা হয়েছে। যে যে বিষয়ে দক্ষ তাকে সে বিষয়ে বা সেই দপ্তরের এম আই সি বা বোরোর দায়িত্ব দেবার কথা ভাবা হয়েছে। তার সঙ্গে রয়েছে মানুষের চাওয়া। মানুষ কাকে কি ভাবে চাইছে সেটাও দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
এম আই সি ও বোরো চেয়ারম্যান নিয়ে বেশ কয়েকবার উচ্চ স্তরে মিটিং ও হয়েছে বলে খবর। তার সাথে সাথে তালিকাও তৈরি হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা

