Friday, April 24, 2026

what happend in school স্কুলে কি হল !!!

what happend in school স্কুলে কি হল !!!

বেসরকারি স্কুল মানেই টাকা পয়সার মেলা। নাচতে টাকা, গাইতে টাকা, নাটকের ড্রেসে টাকা, বড়দিনের অনুষ্ঠানে টাকা, ডেভেলপমেন্ট ফিস, বছর বছর ফিস বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি।
না , এ কথা আমরা বলি না। বলছে অভিভাবক রা। তবু মনের আশা বেসরকারি ইংরেজি মাধ্যম। সেখানে আবার স্কুল বিল্ডিং বা অডিটোরিয়াম করতেও টাকা। বিরোধিতা করলেই রেজাল্টে আঘাত।

দেখুন ..কি ঘটনা ঘটল

 

সে যাই হোক। স্কুল দেখতে সুন্দর হবে। বাইরে থেকে ব্যাপক লাগবে। কিন্তু ভেতর টা কি ? কি ঘটনা ঘটল ? কে নেবে দায়ভার !!!
শুক্রবার দুপুরে আসানসোলের রানীগঞ্জের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটে গেল ঘটনা। প্রাণে বাঁচল 20 থেকে 22 জন ছাত্রী।
দুপুর বেলা। স্কুলের তিন তলায় চলছে নাচের অনুশীলন। সূত্রের খবর বড়দিনের অনুষ্ঠানের অনুশীলন। হটাৎ ই ভেঙে পড়ল চাঁদের চাঙর। আহত 3 ছাত্রী।
অভিভাবক দের মতে …সেই সময়  অনুশীলনে ছিল 20 থেকে 22 জন ছাত্রী। ছাত্রী কে চিকিৎসায় নিয়ে যাবার আগেই ভেঙে পড়া টুকরো গুলিকে এক জায়গায় গুছিয়ে নেওয়া হলে বলে অভিযোগ।
শুধু তাই নয়..আহত ছাত্রীর অভিভাবক কে স্কুলে ঢুকতে বাধা দেবার ও অভিযোগ কানে আসে। ঘটনা চাউর হতেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আহত দের অভিভাবকরা চিকিৎসার জন্য নিয়ে যান। সূত্রের খবর স্কুল কর্তৃপক্ষ ও নাকি চিকিৎসার বিষয়ে এগিয়ে আসেন।
প্রশ্ন উঠেছে..হটাৎ এ রকম ঘটনার কারণ কি। বেসরকারি স্কুল। ফিস তো কম নয়। পড়ার ফিস বাদ দিয়ে ও নানান ফিস রয়েছে। তাহলে কি মেরামতির অভাব। নাকি অবজ্ঞা।
প্ৰশ্ন উঠেছে..যদি বড় ধরণের ঘটনা ঘটে যেত তাহলে তার দায়ভার কে নিত। আতঙ্কে রয়েছে ছাত্রছাত্রীদের পরিবার।

Sourcetsnm news

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles