Depressed Chaitali Tiwari.. discussion of party change at tea stall .. what question may asked দলবদলের আলোচনা চা দোকানেও..সম্ভাব্য প্রশ্ন কি কি ছিল ? সূত্র
শনিবার সকাল থেকেই আসানসোলের ঘনশ্যাম এপার্টমেন্টে পুলিশে পুলিশে ছয়লাপ। সাদা পোশাকে, খাকি পোশাকে পুলিশ, সিভিক পুলিশ,গার্ড রেল, নীল বাতির গাড়িতে ছয়লাপ এলাকা।
কম্বল বিতরণ কাণ্ডে পদপৃষ্ঠ হবার ঘটনায় চৈতালি তেওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছেছিল পুলিশ। বার বার তিনবার নোটিস দেবার পর শনিবার হল প্রথম জেরা। উচ্চ আদালতের নির্দেশ মেনে সকাল 10 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত জেরা কিরে পুলিশ। বিরাট প্রশ্নমালা নিয়ে জেরা হয় বলে সূত্রের খবর।
পড়ুন…জেরার সম্ভাব্য প্রশ্ন মালা
এর আগে প্রশাসন তথা তদন্ত কারী অফিসারদের পক্ষ থেকে গত 19 তারিখ চৈতালির ফ্ল্যাটে পৌঁছায় তদন্ত কারী অফিসার রা। বাড়িতে তালা থাকায় 20 তারিখ গিয়েও ফিরে আসতে হয় তাদের। আবারো অফিসার রা যান 22 তারিখ। সেদিন ও ফ্ল্যাটে তালা। অবশেষে 24 তারিখ প্রথম জেরা করার সুযোগ পান।
প্রসঙ্গত, এই মুহূর্তে আসানসোলের আনাচে কানাচে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্টের ঘটনার চর্চা জোর কদমে চলছে। তারপর 6 জনের পুলিশ রিমান্ডের পর জিতেন তেওয়ারী বা তার পত্নী তথা কাউন্সিলর চৈতালি তেওয়ারীর কি হল তার চর্চা যেন আরো জোর হয়েছে।
আনাচে কানাচে প্রশ্ন ঘুরছে..
কম্বল বিতরণ কাদের পক্ষ থেকে হয়েছিল ? কারা কুপন বিলি করেছে ? কত কুপন বিলি হয়েছে ? কম্বল এল কথা থেকে ? পুলিশ অনুমতি ছিল কি না ? যে জমিতে অনুষ্ঠান হয়েছে তার কাগজ আছে কিনা ? মাইক বেজেছে আলো জলেছে। বিদ্যুৎ বিভাগের অনুমতি ছিল কি না ? কত লোক আসার কথা ছিল ? কত লোক এসেছিল ? ভলান্টিয়ার ছিল কি না ? পুলিশ কে জানানো হয়েছিল কি না ? আরো অনেক কিছু বলে সূত্রের খবর।
পড়ুন… দলবদলের আলোচনা কোথায় !!
তদন্তের স্বার্থে প্রশাসন থেকে কিছু জানানো না হলেও উক্ত বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে চৈতালি কে বলে সূত্রের খবর।
শুধু তাই নয়..এলাকার বিভিন্ন জায়গায় আলোচনা চলছে দল বদলের। যদিও আজকের ঘটনার পর আবারো জিতেন্দ্র তেওয়ারী অভিযোগ করেছেন। নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
তার পরেও দলবদলের চর্চা কত টা যুক্তিযুক্ত বা আদৌ দল নেবে নাকি বা অন্য দলে যাবে নাকি তা সময়ের অপেক্ষা।
তবে পরিবেশ পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে জল অনেক দূর পর্যন্ত গোড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
যদিও শাসক দলের কথায়…প্রশাসন যথেষ্ট সম্মান প্রদান করে কাজ করছে। বার বার নোটিস দিয়ে জেরা করার চেষ্টা করছে। আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছে।
তবে জিতেন্দ্র র কথায়…অসুস্থ চৈতালি জেরার পর আরো অসুস্থ হয়ে পড়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আবারো সোমবার জেরার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

