TSNM News – এভারেস্ট জয়ের পর এবার লোৎসে শৃঙ্গ ও জয় করে ফেললেন এই বঙ্গ তনয়া। ভারতীয় মহিলা হিসাবে একই সঙ্গে দুই শৃঙ্গ জয়ের নজিরও গড়ে ফেললেন তিনি। রবিবার সকাল ৮ টা নাগাদ খবর আসে যে এভারেস্ট শৃঙ্গ জয়ের রেকর্ড গড়েছেন তিনি। এমন কি অক্সজেন ছাড়াই এই রেকর্ড নিজের ঝুলিতে এনেছেন পিয়ালি বসাক। এর আগে অসামরিক বিভাগে ভারতীয়দের মধ্যে কারোরই এমন রেকর্ড ছিল না বলেই জানা গেছে। শুধু তাই নয় বিশ্বের দ্বিতীয় ব্যাক্তি হিসাবে এই রেকর্ড গড়েছেন পিয়ালি। তবে এখানেই থিম থেকেন নি তিনি, এভারেস্ট জয়ের পর নয়া রেকর্ডের সন্ধানে পথ চলা শুরু করেন তিনি। Agnimitra Paul
অবশেষে ২ দিন কাটতে না কাটতেই পিয়ালি বসাকের খুলিতে এল আরও এক নতুন রেকর্ড। মঙ্গলবার সন্ধ্যা ৭.২৩ মিনিট নাগাদ পিয়ালির বোন তমালির ফোনে পায়োনিয়ার এজেন্সি মেসেজ করে জানায় এভারেস্টের পর এবার লোৎসে শৃঙ্গ জয় করে নজর গড়েছেন পিয়ালি। এর আগে বাংলার আর এক পর্বতারোহী ছন্দা গায়েন এভারেস্ট জয়ের পর লোৎসে জয় করতে গিয়ে হিমশীতল বরফের মাঝেই হারিয়ে গিয়েছিলেন। এতটাই ভয়ংকর সেই যাত্রাপথ। তবু কোনও পিছুটানেই পিছিয়ে থাকেন নি পিয়ালি। তাঁর অদম্য সাহস এবং ইচ্ছা শক্তির উপর ভর করে বেরিয়ে পড়েন লোৎসে জয়ের পথে।
Agnimitra Paul বঙ্গ তনয়ার শৃঙ্গ জয়, অগ্নিমিত্রার টুইট শুভেচ্ছা
Sand..Already stop: mayor কেন গাড়ি আটকাল এম এল এ রা !!
Exam cancelled পরীক্ষা বাতিল !!! Update… অনলাইনে ই হবে পরীক্ষা
স্বপ্ন পূরণে করতে গিয়ে বর্তমানে বিরাট দেনায় পিয়ালির পরিবার। জানে গেছে যে ইতিমধ্যে খরচ হয়েছে প্রায় ৩৯ লক্ষ টাকা, যার মধ্যে বাজারে ঋণ রয়েছে প্রায় ১২ লক্ষ টাকার। তবু মেয়ের এই নজিরবিহীন সাফল্যে খুশি পিয়ালির মা। বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয়ের পর পিয়ালীকে বাড়ি ফিরলে বিরিয়ানি খাওয়াবেন বলে জানিয়েছেন তাঁর মা।
বর্তমানে পিয়ালির সাফল্যে গর্বিত গোটা বাংলা। রবিবার এভারেস্ট জয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। বিজেপি নেত্রী Agnimitra Paul ও টুইট শুভেচ্ছা জানিয়েছেন পিয়ালিকে। তাঁর অদম্য সাহস এবং জোড়া সাফল্যের জন্য পিয়ালিকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেত্রী। টুইটে তিনি লিখেছেন, ‘অনেক অভিনিন্দন! আপনি আজ সকল ভারতীয়ের বুক গর্বে ভরিয়ে তুলেছেন।’

