Saturday, April 25, 2026

হটাৎ বন্ধ ভ্যাকসিন দেওয়া

ভ্যাকসিন বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। ভ্যাকসিন কে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে বারবার। কোথাও মানুষ চিৎকার করছে। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকছে। কোথাও স্বজন পোষণের অভিযোগ ও শোনা যাচ্ছে। হাঁফিয়ে উঠছে স্বাস্থ্য কর্মীরা। আবার কোথাও নিয়ম ও মানছেন না সাধারণ মানুষ। যদিও সাধারণ মানুষ স্বজন পোষণের অভিযোগ করেছেন স্বাস্থ্য কর্মীদের দিকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে সাধারণ মানুষের প্রতি অসভ্যতার অভিযোগ করেছেন খোদ আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের প্রশাসক আমার নাথ চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কার জানাচ্ছেন – আন্দোলন হতেই পারে বিক্ষোভ হতেই পারে তবে অসভ্যতা বরদাস্ত করা হবে না।

আর এই কারন দেখিয়ে ই আসানসোলের মোহশিলার ভ্যাকসিন কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। আর তা ঘিরেই রাজনৈতিক তরজা শুরু। এলাকায় পৌঁছেছেন প্রাক্তন প্রশাসক জিতেন্দ্র তেওয়ারী। বর্তমানে বিজেপি নেতা তিনি। এলাকায় মানুষের সঙ্গে কথা বলার পর তিনি জানান- ভ্যাকসিন কেন্দ্র দিচ্ছে। ভ্যাকসিন পাওয়া যাচ্ছে আর দেওয়ার লোক হচ্ছে না? কোনো সেন্টার ই বন্ধ করা যাবে না। এই মর্মে তিনি পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক কে লিখিত দেবেন। এর আগেও সব ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টার খোলার জন্য তিনি লিখিত ভাবে জানিয়েছেন।

হটাৎ বন্ধ ভ্যাকসিন দেওয়া

Read More – তদন্ত শুরু 600 কোটির

কোভিডের সময় আন্দোলনে খুদে পড়ুয়ারা

পুজোতে বাজবে না মাইক জ্বলবে না আলো

যদিও এলাকাবাসীর অভিযোগ – উক্ত ভ্যাকসিন কেন্দ্রে এলাকার মানুষ ভ্যাকসিন পাচ্ছে খুব কম। বাইরের লোক বা স্বাস্থ্য কর্মীদের জানাশোনা লোকেরা বেশি ভ্যাকসিন পাচ্ছেন। প্রসঙ্গত এর আগেও আসানসোলের কাল্লা, বেলডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় ভ্যাকসিন কে ঘিরে অশান্তি পরিলক্ষিত হয়েছে। তবে প্রশ্ন উঠেছে বন্ধ করে দেওয়া ই কি সমাধান এর পথ।

সম্পুর্ন খবর দেখতে ইউ টিউব এ সাবস্ক্রাইব করুন ” tsnm news ”

The vaccine controversy is not going away in Asansol of West Burdwan district. There have been repeated allegations of irregularities surrounding the vaccine. Somewhere people are screaming. Somewhere along the line for hours. Complaints of having relatives are being heard somewhere. Health workers are gasping. Again, ordinary people are not following the rules anywhere. However, ordinary people have complained to the health workers about keeping relatives.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles