তৃনাঞ্জন চট্টোপাধ্যায় / পশ্চিম বর্ধমান – মন্ত্রী মলয় ঘটক কে নিয়ে বাবুল সুপ্রিয়, বাঁকুড়া সাংসদ সুভাষ সরকার ও বিধায়কা চন্দনা বাউড়ি কে সাথে নিয়ে টিম করে সেতু তৈরির কথা বললেন বিজেপি বিধায়কা অগ্নিমিত্রা পাল এবার দামোদর বক্ষে পাকা সেতু বানাতে উদ্যোগী আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়কা অগ্নিমিত্রা পাল। তবে তিনি একা নন। সেতু বানাতে তৈরি করবেন টিম। তাতে থাকবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, থাকবেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। সেতুর ওপর পারে সাংসদ সুভাষ সরকার এবং বিজেপি বিধায়কা চন্দনা বাউড়ি। দল তৈরি করে দিল্লি গিয়ে সেতুর অনুমতি করাবেন তিনি। এমনটাই জানালেন অগ্নিমিত্রা। প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া সংযোগ কারী সেতু দীর্ঘ দিন ধরেই অস্থায়ী। বর্ষার সময় ভেঙে পড়ে সেতু। আর এবারে প্রবল ঝড় ঝঞ্ঝার কারণে আগেই সেতু দু টুকরো হয়েছে। বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষকে প্রায় 40 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এ ছাড়াও নদীর ওপারেই রয়েছে বিহারিনাথ পাহাড়।
সেতু ভাঙার ঘটনা শুনে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিজেপি বিধায়কা অগ্নিমিত্রা পাল। কথাও বলেন বেশ কিছু মানুষের সঙ্গে। তারপরেই বলেন এত বছরে কেন সেতু হয়নি তার জানা নেই। তবে এবার রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও সালতরার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি কে সাথে নিয়ে দিল্লি গিয়ে সেতুর অনুমতি করাবেন। প্রসঙ্গত বলা যায়, বিজেপি বা তৃণমূলের রাজনৈতিক মতাদর্শ আলাদা। এটাই স্বাভাবিক। কিন্তু উন্নয়নের কাজের ক্ষেত্রে বিজেপির অগ্নিমিত্রা পালের কথায়- রাজ্যের নেতা মন্ত্রী দের নিয়ে উন্নয়নের কাজে গতি আনবে। আসানসোলের তথা পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলার সংযোগ কারী সেতুর ক্ষেত্রে কোনো রাজনীতি চান না বিজেপি বিধায়ক। বাঁকুড়া থেকে প্রচুর মানুষ প্রতিদিন পশ্চিম বর্ধমান জেলায় আসেন কাজের টানে। পেটের টানে।
সেতু বানাতে উদ্যোগী আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়কা অগ্নিমিত্রা পাল
পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল হবার সুবাদে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে কাজের টানে। সে ক্ষেত্রে বাঁকুড়ার মানুষ রা আসতেন নদী পার হয়ে। কিন্তু সেতু ভেঙে যাবার কারণে প্রায় 40 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে তাদের। তার সঙ্গে বাঁকুড়া থে যে কাঁচা সবজি আসত তাও ঘুরপথে আসার কারণে হু হু করে বাড়ছে সবজির দাম। এ মত অবস্থায় সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে। সেই ভেঙে পড়ে সেতু পরিদর্শন করতে গিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান যে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বাঁকুড়ার বিধায়ক চন্দনা বাউড়ি এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক কে নিয়ে দল তৈরি করতে চান সেতু তৈরির উদ্দেশ্য। অপর দিকে তৃণমূল নেতৃত্ব ও সেতু তৈরির জন্য উচ্চ নেতৃতী কে জানানোর কথা বলেন। আর সাধারণ মানুষের আবেদন- রাজনীতির রং ভুলে সেতু হলেই মানুষের সুবিধা হবে।

