Friday, April 24, 2026

বৃদ্ধাশ্রম এর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে

বর্তমান সমাজে যেখানে বয়স্ক রা সমাজে ব্রাত্য। দিনের পর দিন বেড়েই চলেছে বৃদ্ধাশ্রম এর সংখ্যা। কোভিড পরিস্থিতি যে যখন শোনা যায়- ছেলে মাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে কিন্তু তারপর আর দেখা নেই, ঠিক সেই জায়গায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে দেখা গেল অন্য এক চিত্র। মা সে তো মা ই। কোভিড আক্রান্ত হলেও মা। অসুস্থ হলেও মা। আর মৃত্যু হলেও মা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা মা কে সুস্থ করে এমনটাই প্রমান করলেন আসানসোলের ছেলে এবং ডাক্তার নার্স রা।

বৃদ্ধাশ্রম এর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে

 

সকাল থেকেই শোনা যায় কোভিড মৃত্যুর কথা। শোনা যায় কোভিড আক্রান্তের সঙ্গে তার ছেলে মেয়ে অথবা পরিবারের দূরত্ব রাখার কথা। কিন্তু আজ আমরা এমন এক ঘটনা দেখাব যেখানে দেখা যাবে ছেলে মেয়ের আন্তরিকতা, চেষ্টা, মনের জোর ও ডাক্তার নার্স এর চেষ্টার ফলে কোভিড কে হার মানানোর কথা।
হ্যা এমনটাই দেখা গেল আসানসোলের এক বেসরকারি নার্সিং হোমে। রোগীর বয়স প্রায় সত্তর। 40 দিন ধরে আসানসোলের এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি। 40 দিনে 3 বার কোভিড নেগেটিভ, 2 বার কোভিড পজিটিভ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। কোভিড উপেক্ষা করে ছেলে চিরঞ্জিত চন্দ ও তার তার স্ত্রী দেখা করেছেন প্রতিদিন। সাহস জুগিয়েছেন মাকে। বাড়ির মত পরিবেশ তৈরি করেছেন। সহযোগিতা করেছেন ডাক্তার নার্স এর সাথে। ছেলে বউ এর আর্জি, আন্তরিকতা, প্রচেষ্টা দেখে ডাক্তার নার্স সবাই রোগী শ্রীমতি নন্দা চন্দ কে মা বলে ডেকেছেন। চিকিৎসা করেছেন মায়ের মত। সুস্থ হয়েছেন মা। হারিয়েছেন কোভিড কে।

ডাক্তার দের কথায়- আজকের সমাজে তথা করোনা কালে এরকম ছেলে বউ দেখা মেলা ভার। আর তাদের এই সহযোগিতা উদ্বুদ্ধ করেছে চিকিৎসক নার্সদের। তাদের সহযোগিতা মা কে সুস্থ করতে সাহায্য করেছে।
করোনা মহামারীর সময় যেখানে বৃদ্ধ মাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আর কেউ আসছে না, মৃত্য হলে শ্মশানে যেতে চাইছে না ছেলে মেয়েরা, সেখানে এমন ছেলে বা ছেলে বউ এর মা এর প্রতি ভালোবাসা, প্রচেষ্টা প্রশংসার ঝড় তুলেছে। করোনা কেন, কোনো রোগ ই আতঙ্কের নয়। রোগীর পরিবার ও ডাক্তার নার্স একসাথে কাজ করলে সব কিছুর ই মোকাবিলা সম্ভব।

আসানসোলের এ হেন চিত্র যেন প্রমান করল মনের জোর ই বড় কথা

প্রসঙ্গত , আজকের সমাজে বৃদ্ধ বৃদ্ধা দের আশ্রম ই হয়ে উঠেছে আসল স্থান। বিশেষ করে করোনার সময় যেখানে ডাক্তার রোগী কে দেখেন ভিডিও কল এ। কাছে যেতে চান না। সে রকম ই সাধারণ মানুষ ও কিন্তু ডাক্তার এর কাছে যেতে ভয় পান। হাসপাতাল তো দূর আস্ত। পরিবার পরিজন কেও যেন দূরে করে দিয়েছে করোনা। ঠিক সেই রকম পরিস্থিতিতে আসানসোলের এই বেসরকারি নার্সিং হোমের ডাক্তার এবং নার্স রা যেন মিলে মিশে একাকার হয়ে বৃদ্ধা কে সুস্থ করে ফেললেন।

আবার অপর দিকে বৃদ্ধার সন্তান এবং তার স্ত্রী সব রকম ভয় কে উপেক্ষা করে মা কে ফিরিয়ে আনার উদ্দেশ্যে প্রতিদিন মায়ের কাছে পৌঁছে তাকে মানসিক জোর তো দিলেন, সঙ্গে আবার ডাক্তার নার্স দের যথা সম্ভব সহযোগিতা করলেন। অবশেষে 40 দিন পর মাকে সুস্থ করে তুললেন। আসানসোলের এ হেন চিত্র যেন প্রমান করল মনের জোর ই বড় কথা। তার সাথে ডাক্তার দের সহযোগিতা করে সাধারণ মানুষের দিকে বার্তা দিলেন -একযোগে কাজ করলে সব ই সম্ভব। ডাক্তার দের ও আবেদন – রোগীর পরিবারের সহযোগিতা পেলে সব ই সম্ভব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles