Friday, April 24, 2026

বিশ্ব বিদ্যালয়ে মালাবদল !What happend at UNIVERSITY ? why student with THALI ?

বিশ্ব বিদ্যালয়ে মালাবদল !

What happend at UNIVERSITY ? why student with THALI ?

 

 

বৃহস্পতিবার দুপুরে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শোনা গেল শঙ্খের আওয়াজ। শোনা গেল উলুধ্বনি। চলছিল আন্দোলন। কিন্তু হঠাৎ উলুধ্বনি বা শঙ্খ কেন ?
প্রশ্ন করতেই এক ছাত্রী জানালেন…তাদের অতিথি আসছেন। তাই স্বাগত জানানো হবে।
আর এক ছাত্রীর হাতে দেখা গেল থালা। সেটাও বাজানো হচ্ছে। তিনিও জানালেন অতিথি আসছেন।
আবার আর এক শিক্ষক মহাশয় কে দেখা গেল ফুলের মালা, মিষ্টির হাঁড়ি নিয়ে। হ্যাঁ.. অতিথি আসছেন।
কিন্তু কে এই অতিথি। বিশ্ব বিদ্যালয়ের আন্দোলনে এও আবার হয়।

দেখুন…কে এই অতিথি

 

যাই হোক। সময় অতিক্রান্ত হতে লাগল। হটাৎ চিৎকার শোনা গেল …আসছে আসছে আসছে।
হ্যাঁ, সত্যি এলেন। বিশাল গাড়ি থেকে নামলেন। স্বয়ং ভাইস চ্যান্সেলর সাধন চক্রবর্তী।
গাড়ি থেকে নেমে একটু এগোতেই …ভি সি গ ব্যাক স্লোগান। তবু ভি সি এগোলেন। আন্দোলন মঞ্চের কাছে পৌঁছতেই থালা বাজতে শুরু করল। একজন শিক্ষক ভি সি কে মালা পড়ালেন। ভি সি আবার সেই মালা নিজের গলা থেকে খুলে তাকে পড়ালেন। এক কথায় বলা যেতেই পারে মালাবদল হল। এর পর ভিসি কে ফোঁটা দেওয়া ও মিষ্টি খাওয়ানোর চেষ্টা করা হল। এবং তার পায়ে লুটিয়ে পড়তে দেখা গেল শিক্ষক কে। চরমে উঠল গো ব্যাক স্লোগান।

পড়ুন…কিসের মালাবদল

ভি সি সাধন চক্রবর্তী জানান…তিনি বিশেষ দুটো কাজ নিয়ে এসেছেন। ঢুকতে না দিলে সে কাজ হচ্ছে না। অভিযোগ থাকলে ঠিক জায়গায় জমা করা হোক। এই আন্দোলন অন্যায়। এতে বিশ্ব বিদ্যালয়ের ক্ষতি হবে।
আবার শিক্ষা কর্মী বা ছাত্রীদের দাবি…দুর্নীতি হয়েছে। অবৈধ ভাবে গাছ কেটে ফেলা হয়েছে। অন্যায় ভাবে রেজিস্টার কে বরখাস্ত করা হয়েছে। শিক্ষক দের মানসিক হেনস্থার অভিযোগ উঠেছে। কোনো কিছুর ই হিসেব পাওয়া যাচ্ছে না। অতএব এই ভিসি চাই না। এনার পদত্যাগ চাই। কোনোমতেই ঢুকতে দেওয়া হবে না।


রীতিমত আন্দোলনের চত্বর ছেড়ে বেরিয়ে যাবার সময় ও স্লোগান চলল। ভিসি এর গাড়ি ঘিরে বিক্ষোভ তুঙ্গে উঠল। নিরাপত্তার কথা ভেবে অবশেষে পুলিশ দিয়ে তাকে বিশ্ব বিদ্যালয় চত্বর থেকে বের করে দেওয়া হল।
কিন্তু প্রশ্ন উঠেছে …কেন সমস্যার সমাধান করা যাচ্ছে না ? কেন উভয় পক্ষ বসছে না ? কেন ছাত্রছাত্রী তথা শিক্ষক দের সন্দেহ ভিসি দূর করছেন না ? আবার ভিসি এর যদি কোনো অভিযোগ থাকে সেটাও স্পষ্ট হচ্ছে না ?
প্রশ্ন উঠেছে…আসানসোল বাসীর গর্বের বিশ্ব বিদ্যালয়ের ঘটনা দেখছে সারা দেশ। সারা দেশ দেখছে…দিনের পর দিন শিক্ষক রা বিশ্ব বিদ্যালয়ের মূল দরজায় মাটিতে বসে রয়েছে। গোটা দেশ দেখছে..ছাত্রী রা থালা বাজাচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে বিশ্ব বিদ্যালয়ের চত্বরে।
কবে হবে সমাধান ? উত্তর এখনো অধরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles