TSNM News :নির্বাচন আসন্ন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে প্রচার তুঙ্গে। সকাল থেকেই পাড়ায় পাড়ায় প্রার্থীরা। তৃণমূল, বিজেপি, সিপিআইএম বা কংগ্রেস। রয়েছে নির্দল ও। জমে উঠেছে নির্বাচন উৎসব। কোথাও ঢাক ঢোল, কোথাও স্লোগান কোথাও ছোট ছোট সভা চলছে প্রতিদিন। আবার বেশ কিছু জায়গা থেকে করোনা বিধি ভাঙার ও অভিযোগ আসছে। আসছেন বড় বড় নেতা। রাজ্য স্তর বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ।এমন ই বেশ কিছু এলাকায় পৌঁছে গেছে tsnmnews এর ক্যামেরা। নির্বাচনী ভিডিও
দেখুন প্রার্থীরা কি বলছেন
নির্বাচনী ভিডিও
কোন প্রার্থী কি বলছেন ? কেন বলছেন? কি ভাবে নিজেকে জয়ী করার কথা বলছেন ? জিতে এলে কি করবেন ? সব কথাই বলছেন তারা। নির্বাচনী ভিডিও
প্রসঙ্গত আসানসোল মিউনিসিপ্যাল এলাকায় শাসক দল তৃণমূল তো আছেই। তবে প্রধান বিরোধী বিজেপি বললে ভুল হবে না। কিন্তু যত ই দিন এগিয়ে আসছে তত ই যেন কমতে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের কাজ করার ইচ্ছে। শুধু তাই নয়, বিজেপি সমর্থক রা যোগ দিচ্ছেন তৃণমূলে।
নির্বাচন ঘোষণা হবার পর উত্তর আসানসোলের 15 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড,13 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু জায়গায় বিজেপি সমর্থক রা দল ছেড়েছেন। শুধু তাই নয়..বিজেপি মন্ডল সভাপতি বা রাজ্য নেতৃত্ব ও কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
টিকিট বিতরণে দুর্নীতির অভিযোগ ও উঠেছে। অপর দিকে দিনের পর দিন হাত শক্ত হচ্ছে তৃণমূলের।
যদিও সব দলের বক্তব্য উন্নয়ন। কেউ বলছেন উন্নয়ন কেউ বলছেন বিকাশ। সবার ই উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো। তাই সকাল থেকেই কয়েকজন সমর্থক নিয়ে প্রার্থীরা রা ঘুরে বেড়াচ্ছেন পাড়ায় পাড়ায়।
তবে নির্বাচন প্রচারে অনেকটাই বাধ সেধেছে করোনা । হিসেব বলছে সংক্রমণ বাড়ছে। যে কারণে সে ভাবে বেশি সংখ্যক সমর্থক নিয়ে প্রচার চলছে না।
কোনো দল মাইকে প্রচার করছেন। কোথাও পায়ে হেঁটে। তবে প্রচারে অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল সাইট। সব দল ই তাদের নিজেদের ফেসবুক, পেজ এ প্রচার চালাচ্ছেন।
সবাই বলছেন..নালি গলি রাস্তার লাইট, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সব ব্যবস্থাই করা হবে । মানুষকে ছুটতে হবে না। এবার দুয়ারে কাউন্সিলর পাওয়া যাবে।
Election ওস্তাদের মার শেষ রাতে
যদিও এখন পর্যন্ত প্রচার বা দেওয়াল লিখনে এগিয়ে তৃণমূল। বিজেপির পক্ষ থেকে সে ভাবে প্রচার পরিলক্ষিত হচ্ছে না।
আবার বামদের সে ভাবে দেওয়াল লিখন বা ফ্লেক্সে দেখা না গেলেও বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে পুরোদমে। রয়েছে বেশ কিছু নির্দল ও। তারাও জয়ের কথা বলছেন। এখন দেখার নির্বাচনী ভবিষ্যৎ কি দাঁড়ায় !!! নির্বাচনী ভিডিও

