Friday, April 24, 2026

Election ওস্তাদের মার শেষ রাতে

এ যেন এক উল্টো পুরান। ওস্তাদের মার শেষ রাত্রে। রাজনীতির আঙিনায় দল বদল কোনো নতুন বিষয় নয়। নির্বাচনের আগে এক দল থেকে আর এক দলে যাওয়া এই মুহূর্তে খুব সহজ ব্যাপার। কিন্তু কখনো শুনেছেন..নির্বাচনের মনোনয়নের শেষ দিনে প্রার্থীর দল বদল ? অথবা মনোনয়নের শেষ দিনে শেষ সময়ে মনোয়নন কেন্দ্রে না পৌঁছানো ? হ্যাঁ, এমনই ঘটনা ঘটল আসানসোল করপোরেশন নির্বাচনের মনোনয়নের শেষ দিনে। অর্থাৎ গত রবিবার। 3 জানুয়ারি 2022। Election ওস্তাদের

খবরের ভিডিও দেখুন

 

নির্বাচনের আরো খবর পড়ুন

আসানসোল করপোরেশন এর 25 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিন্টু মুখার্জি দলবদল করলেন গতকাল। মুখ্যমন্ত্রীর উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূল নেত্রী সি কে রেশমার সাথে এসে মন্ত্রী মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করলেন তিনি।
আবার ওপর দিকে 23 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরবিন্দ তেওয়ারী মনোনয়নের শেষ মুহূর্তে কেন্দ্রে পৌঁছাতেই পারেনি বলে সূত্রের খবর। ঘটনার সূত্রপাত গত শুক্রবার বিকেলে। 23 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরবিন্দ তেওয়ারী কে টিকিট দেওয়া নিয়ে চরম বিক্ষোভ দেখান বিজেপি মন্ডল সভাপতি সহ রাজ্য নেত্রীরাও। শুধু তাই নয়…নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত ও নেয় তারা। এর পরেই নড়েচড়ে বসে রাজনৈতিক মহল । আর তাকে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়ন কেন্দ্র পৌঁছাতে দেরির ঘটনা প্রশ্নচিন্হ তুলে দিয়েছে। তৈরি হয়েছে অদ্ভুত এক রাজনৈতিক সমীকরণ।

Election:ওস্তাদের মার শেষ রাতে

X-mas : সান্তা মোটরবাইকে

সংগঠন মজবুত করতে নায়ক মন্ত্রী ই

যদিও যোগদানের বিষয়ে মন্ত্রী মলয় ঘটক জানান…কলকাতা নির্বাচনে বিজেপি তিন নম্বরে ছিল। আসানসোলে চার। ভবিষ্যতে বিজেপি র থাকা নিয়ে সংশয়। আবার বিজেপি প্রার্থী জানান..কোনো চাপ নয়। উন্নয়ন এ অনুপ্রাণিত হয়ে ই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত বলা যায়..মাত্র 2 দিন আগেই 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সি কে রেশমার নেতৃত্বে অভিজিৎ ঘটকের হাত ধরে বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এর পর মন্ত্রীর হাত ধরে প্রার্থীর যোগদান এবং ওপর বিজেপি প্রার্থীর মনোনয়ন কেন্দ্রে না যাওয়ায় বিপাকে পড়েছে বিজেপি।

প্রসঙ্গত বিগত নির্বাচনে বিজেপি ঢাক ঢোল বাজিয়েছিল অনেক। কিন্তু সে ভাবে আশানুরূপ ফল করতে পারেনি। আবার কলকাতা নির্বাচনে বামেরা ছিল দ্বিতীয়। আসানসোলের ক্ষেত্রে বামদের প্রভাব নেই বললেও ভুল হবে। সেই জায়গা থেকে আপাতত আসানসোলের 23 ও 25 নম্বরের লড়াই বাম এবং তৃণমূলের মধ্যেই থেকে গেল। সে ক্ষেত্রে বিজেপির ভোট কার দিকে যায় সেটি এখন দেখার। তবে প্রার্থীর যোগদান প্রমান করল সংগঠন মজবুত করতে নায়ক মন্ত্রী ই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles