Saturday, April 25, 2026

ত্রিপুরাতে তৃণমূল

তৃণমূলের হয়ে সমীক্ষার কাজে ত্রিপুরার আটকে পড়েছেন প্রশান্ত কিশোরের সংস্থার ২৩ জন সদস্য। তাদেরকে আগরতলা মঠ চৌমুহুনীস্থিত হোটেল উডল্যান্ড পার্কে আটকে রেখেছে ত্রিপুরা প্রশাসন এমনটাই দাবি তৃণমূলের। বিষয়টি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একটি প্রতিনিধি দল বুধবার সকালে বিমানে করে ত্রিপুরায় এসে পৌঁছায়। নেতৃত্বদের মধ্যে বুধবার আগরতলায় এসে পৌঁছে ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, আইন মন্ত্রী মলয় ঘটক, তৃণমূলের শ্রমিক সংগঠন মন্ত্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কল্যান মর্জি। বৃহস্পতিবার দুপুরে বিমানে করে ত্রিপুরায় আসেন রাজ্য সভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, দলের মহিলা ব্রিগেডের সভাপতি কাকলি ঘোষ দস্তিদার।

সম্পুর্ন ভিডিও দেখতে সার্চ করুন ইউটিউব এ “tsnm news ”

শুক্রবার রাজ্যে আসবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্ব চাইছে এই ইস্যুটি জিইয়ে রেখে ত্রিপুরার বিজেপি সরকার ও শাসক দলকে চাপে ফেলার জন্য। এই কারণেই আই প্যাকের টিমকে নিয়ে আদালতে দ্বারস্থ হয়ে নিজেদের আরো প্রচারের আলোতে আনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবং জনমনে নিজেদের ভীত আরো শক্ত করতে।

ত্রিপুরাতে তৃণমূল

Read More – পুজোতে বাজবে না মাইক জ্বলবে না আলো ,    যৌনপল্লীতে প্রশাসন

আজ আগরতলা রাধানগর একটি বেসরকারি হোটেলে তৃণমূলের নেতৃত্বদের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন যে, পশ্চিমবঙ্গের মানুষের মতো ত্রিপুরার মানুষ কোনও সুবিধা পায়না। বিজেপির অপশাসনে মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন এখন ও ম্যাচ শুরু হয়নি, ভয়ে কাঁপছে মোদী-শাহ ত্রিপুরা পৌঁছে বিজেপি-কে কটাক্ষ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের। আগরতলায় সাংগঠনিক বৈঠকে বাঁধা তৃণমূলকে পুলিশ বাঁধা দিলে ও বৈঠক হবেই বললেন ডেরেক ভিও।

Trinamool All India General Secretary Abhishek will arrive in the state on Friday
Banerjee. The Trinamool leadership wants to keep the issue alive and put pressure on the BJP government and the ruling party in Tripura. That is why the Trinamool Congress is trying to bring itself into the limelight by going to court with the i-pack team. And to harden their fears in the minds of the people.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles