Friday, April 24, 2026

Who is the lady ? কে এই মহিলা ?

Who is the lady ? কে এই মহিলা ?

 

আসানসোলের রাজপথে প্রায় বিবস্ত্র মহিলা। গায়ে কাপড় নেই বললেই চলে। অসুস্থ। রাস্তার ধারে ছটফট করছে। পাশে একটি জলের বোতল। তাও অবশ্য ই নতুন নয়। সঙ্গে একটা প্লাস্টিক। কম্বল দিয়ে ঢাকা তার পা।
এলাকা বাসীর কথায় আসানসোলের সম্ভ্রান্ত এলাকা ঊষাগ্রামে বাজারের মাঝে কখনো শুয়ে কখনো বসে ওই মহিলা।
বাজার করছেন সাধারণ মানুষ। কেউ একবার নাক ঢেকে মুখ দেখছেন। কেউ বা নিজের মুখ ফিরিয়ে নিতে ব্যস্ত। বেশ কয়েকজন মহিলা তো আবার দেখেও না দেখার ভান করলেন।

পড়ুন ..কে ওই মহিলা

 

পৃথম অবস্থায় এক ই দৃশ্য দেখা গেল প্রশাসনের ও। অদূরে গাড়ি দার করিয়ে আবার বেরিয়ে গেলেন। হু হু করে ছুটছে মানুষ। বাস গাড়ি মোটরবাইক সব ই যাচ্ছে। কার ই বা সময় আছে ? কি হয়েছে জানার !
এলাকার মানুষের কথায়.. দীর্ঘ 4 দিন ধরে পরে রয়েছে মহিলা। হ্যাঁ হয়ত তার কেউ নেই। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন মহিলা কিছুটা আগে। তারপর নিজের শরীর টানতে টানতে এসে পৌঁছান ঊষাগ্রামের ফুটপাথে।
হ্যাঁ.. নামি দামি হোটেলের উল্টোদিকে। কলেজের সামনে। এলাকার মানুষ..একটা কম্বল দিয়েছে বটে তাও গায়ে রাখার মত নয়। কেটে গেছে 4 দিন। এলাকাবাসীর কথায় অনেক NGO কে জানানো হয়েছে। উত্তর আসেনি। আবার প্রশাসন কে বলেও সেই মুহূর্তে সদুত্তর পাওয়া যায় নি। তাদের কথায়..মানুষ প্রশাসন ছাড়া যাবে কোথায় ?

দেখুন…কোথায় NGO

মঙ্গলবার সকালে দেখা গেল দুর্ঘটনাগ্রস্ত মহিলার পায়ের অংশে পচন ধরেছে। কথা বলার মত পরিস্থিতিতে নেই। তবু বাজারের মধ্যে শুয়ে আছে। প্রচুর মানুষ হেঁটে চলেছে। তবু ও প্রায় বিবস্ত্র মহিলা সেখানেই আছেন।
এলাকাবাসীর অভিযোগ দৃষ্টি আকর্ষণ করেছে আসানসোল দক্ষিণ থানার। জোগাড় হয়েছে একটা নাইটি। সেই নাইটি পড়ানোর ও লোক প্রথম অবস্থায় অমিল। তবে অবশ্য চলতি পথে এক মহিলা নাইটি পরিয়ে দেন মহিলা কে। সিভিক পুলিশ টোটো এ করে নিয়ে যায় তাকে।
প্ৰশ্ন উঠেছে ..কোথায় NGO ? কেউ বলেন আমরা মানুষের জন্য করি। কেউ আবার নরনারায়ান সেবা করান। কেউ ছাত্র দের খাতা পেন বই দেন। আর তার সব ছবি ই সোশ্যাল সাইটে পোস্ট হয়। কিন্তু প্রায় বিবস্ত্র মহিলার জন্যে পাওয়া গেল না কাউকেই। এমনটাই বলছেন এলাকাবাসী।

দেখুন…পুলিশ ই ভরসা

তবে এ কথা সত্য যে কোনো NGO কারোর জন্য ই করতে বাধ্য নয়।
এলাকাবাসীর কথায়..কোথায় মানবিকতা ? সভ্য সমাজে প্রায় বিবস্ত্র অবস্থায় 4 দিন ফুটপাথে থাকবে এক মহিলা ? একেবারে শহরের মধ্যে ? কেউ বলেন পাগল, কেউ বলেন ভিখারি, কেউ বলেন মানসিক অবসাদগ্রস্ত…আর মানবিক রা বলেন ” উনি ও একজন মহিলা। হয়ত কারোর মা বা হয়ত কারণ বোন “

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles