সে সময় স্কুলে ভর্তি হতে গেলে লটারিতে অংশ নিতে হত। লটারিতে নাম উঠলে ভর্তি হত নচেৎ নয়। বহু ছাত্র ছাত্রী কে ফিরে যেতে হত ভালো স্কুলের দরজা থেকে। কপালের স্বীকার হতে হতে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক দের। কিন্তু লটারি কি আটকাতে পারে মেধাকে ? শিক্ষাকে ? এমন ই এক ঘটনা পূর্ণাঙ্গ রূপ পেল আজ আসানসোলে। স্কুল টার নাম উমারানী গড়াই মহিলা কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়। আজ ছিল মাধ্যমিক এর রেসাল্ট। স্কুলে যেতেই প্রধান শিক্ষিকা বললেন, ও না লটারি তে চান্স পায় নি ভর্তির সময়। তবু কেমন জানি মনে হয়েছিল যে মেয়েটা মেধাবী।
তাই অন্যভাবে ইন্টারভিউ নিয়ে ভর্তি নেওয়া হয়েছিল। আর তখন অভিভাবক রা বলেছিল ” এই ব্যাচ তা ভালো রেজাল্ট করবে “। আর তাই সত্যি হল। মাধ্যমিকের ফলে জ্বল জ্বল করে উঠল সেই মেয়েটার নাম যে লটারিতে সুযোগ পায়নি। উক্ত স্কুলের ছাত্রী আসানসোলের রানীগঞ্জের বাসিন্দা অনন্যা দাশগুপ্ত।
Who is the girl কে সেই মেয়ে, লটারিতে জিততে না পেরেও আসানসোলের গর্ব
ভিডিও দেখুন👇
Swasthya Sathi : প্রয়োজনীয় টাকা পাওয়া যায়নি স্বাস্থ্যসাথী তে মুখ্যমন্ত্রী কি বললেন, শুনুন
পড়ুন …কি ভাবে স্কুলে ভর্তি হয়েছিল আসানসোলের গর্ব
রেসাল্ট আউট হবার পির থেকেই বাড়িতে মানুষের ভিড়। মিষ্টি খাওয়া। আনন্দ। সে তো সাধারণ ব্যাপার। কিন্তু ঘন্টার পর ঘন্টা স্কুলের ক্যাম্পাসে অপেক্ষা করতে দেখা গেল রেসাল্ট নিতে আসা অন্য ছাত্রীদের অভিভাবকদের। অন্য ছাত্রী রা রেজাল্ট নেবার পরেও অনন্যার অপেক্ষায় থাকল। স্কুলের মাঠে আনন্দ হল তাকে ঘিরে। স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীরা। উপহার দেওয়া হল অভিভাবক দের পক্ষ থেকে।
বড় হয়ে ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখে অনন্যা। গল্পের বই মূল আকর্ষণ। বাবা সুব্রত বাবু মা তনুশ্রী যেন অবাক। অনন্যা ভেবেছিল ভালো ফল হবে তবে এত ভালো তা অপ্রত্যাশিত ছিল। তবে ছোট্ট অনন্যার গলাতেও অফলাইনের সুর। যদিও প্রধান শিক্ষিকা জানান, 2 বছর ধরে ক্লাস হচ্ছে অনলাইনে। স্কুলের পড়ানোর ধারাবাহিকতা ই জয়ের দাবি রাখে।
দেখুন, কি হচ্ছে মেয়েদের স্কুলে
অনন্যার অভিভাবক জানান, বাড়ির মধ্যে অনন্যা সবচেয়ে বাধ্য। পড়াশুনায় সারা দিন ব্যাস্ত থাকে। এর সাথে গান ও গায়। তবে পরীক্ষার জন্য কিছুদিন গান টক বন্ধ রেখেছিল। তবে গল্পের বই তে আলাদা আকর্ষণ তার। সত্যি বাধ্য মেয়ে ও। তবে অনন্যার রাজ্যে তৃতীয় স্থান অধিকার রাজ্যের গর্ব থেকেও আসানসোলের গর্ব। tsnmnews এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তাঁকে।

