Saturday, April 25, 2026

TET… ROLE OF POLICE..Examinee are in tension for future …পুলিশের ভূমিকা..কি বলছে পরীক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে

 

TET… ROLE OF POLICE..Examinee are in tension for future …পুলিশের ভূমিকা..কি বলছে পরীক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে

 

রাজ্য জুড়ে টেটের ছবি হয়ত অনেক দেখেছেন। কোথাও হয়ত বিক্ষোভের ছবি ধরা পড়েছে। কোথাও ট্রাফিক সমস্যার কথা টিভির পর্দায় উঠে এসেছে। কোথাও আবার অভিযোগের পর অভিযোগ।
কিন্তু আমরা যে ছবি দেখাব তা সম্পূর্ণ অন্যরকম। একেবারে মানবিকতার ছবি। 22 এর টেট যেন প্রশাসনের কাছে ছিল চ্যালেঞ্জ। আর তাতেই বাজিমাত আসানসোল প্রশাসনের। একেবারে নির্বিঘ্নে কেটে গেল টেট যুদ্ধ।
সকাল থেকেই আসানসোল কাজী নজরুল বিদ্যালয়ের রাস্তায় ছিল টেট পরীক্ষার্থীদের ভিড়। ইউনিভার্সিটির গেট থেকে প্রায় জাতীয় সড়ক পর্যন্ত ছিল লম্বা লাইন। একটা সময় সাধারণ মানুষের মনে হয়েছিল ..নির্দিষ্ট সময়ে হয়ত পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করতে পারবে না। কিন্তু আসানসোল পুলিশ ও ট্রাফিকের তত্ত্বাবধানে সুন্দর ভাবে সব পরীক্ষার্থী প্রবেশ করল সেন্টারে।
চোখে পড়ল আরো এক মানবিক ছবি।

দেখুন …মানবিকতার ছবি

 

প্রতিবন্ধীর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সম্পুর্ন দায়িত্ব নিয়ে নিল পুলিশ। হুইল চেয়ার নিয়ে মহিলা পুলিশ কর্মী দিয়ে সযত্নে প্রবেশ করানো হল পরীক্ষা কেন্দ্রে। শুধু তাই নয়..প্রবেশের আগে বার বার মনে করাতে দেখা গেল এডমিড কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে।
তার সাথে আর এক ছবি উঠে এল আমাদের ক্যামেরায়। দুর্গাপুরে পরীক্ষাকেন্দ্রে বাইরে হটাৎ  এক পরীক্ষার্থী কে অসুস্থ হতে দেখা যায়। কর্তব্যরত পুলিশ সেখানেই তাকে সুস্থ করার চেষ্টা করেন। এবং মনের জোর বাড়াতে বলতে থাকেন ” এখনো 1 ঘন্টা সময় আছে। পরীক্ষা দিতে হবে ” । একেবারে এক প্রকার দায়িত্ব নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করান।
প্রসঙ্গত, বেশির ভাগ সময় ই দেখা যায়..যে কোনো বিষয়ের দায়ভার নিতে হবে প্রশাসনকে। এমনটাই বলেন রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। ফলে এবারেও হয়ত তাই হত।

পড়ুন.…কোথায় নির্বিঘ্নে টেট

তবে আসানসোল পুলিশ প্রমান করল …পুলিশ ও মানবিক। সব ই পারে।
বস্তুত, এবারের টেট একপ্রকার নির্বিঘ্নে হলেও পরীক্ষার্থীরা কিছুটা আশাবাদী হলেও কিছুটা হতাশ বলে মনে হল 22 এর টেট।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles