Friday, April 24, 2026

sugam : crisis again.. stopped water, security, electrical facility..no money to buy FLAG

sugam : crisis again.. stopped water, security, electrical facility..no money to buy FLAG

ওরা কাজ করে ” তবু ও পতাকা কেনার ও টাকা নেই…স্বাধীনতা দিবসের 48 ঘন্টা আগে আন্দোলনে শ্রমিকরা…নিশ্চুপ প্রশাসন… চরম বিপদে বিত্তশালী আবাসিকরা

 

পালন করা যায়নি রাখি উৎসব। পালন করা যাবে না হর ঘর তিরঙা। পালন করা যাবে না স্বাধীনতা দিবস। কারণ ওদের কাছে টাকা নেই। নেই সংসার চালানোর খরচ। দেওয়া যাচ্ছে না স্কুল ফি। ভাতের হাঁড়ি চড়ছে না বাড়িতে। কোথায় টাকা। পয়সার অভাবে বোনকে পড়ানো যায় নি রাখি। বাড়ির বাচ্চা দের কিনে দেওয়া যাবে না একটা পতাকা। কোথায় স্বাধীনতা। কিন্তু ” ওরা কাজ করে” । আর কাজ করেও দিনের পর দিন টাকা না পেয়ে আন্দোলনে 106 জন শ্রমিক। আর মেন্টেনেন্স কারী এই শ্রমিকদের কাজ বন্ধের কারণে বিপদে আবাসিকরা। বন্ধ আসানসোলের বিত্তশালী আবাসন সুগম পার্কের জল, বিদ্যুৎ, সাফাই, বাস পরিষেবা ও নিরাপত্তা।
প্রসঙ্গত, উত্তর আসানসোলের আসানসোল দুর্গাপুর ডেভেলপনেন্ট অথরিটির ও সুগম পার্কের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই আবাসনে থাকেন উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা। আছেন ই সি এল এর প্রাক্তন জি এম, আছেন জেলাশাসক অফিসের কর্মী, আছেন তৃণমূল বা বিজেপি নেতারা, থাকেন বড় বড় ব্যবসায়ী। আর তাদের জল, সাফাই, নিরাপত্তা, বিদ্যুৎ বা বাস পরিষেবার ব্যবস্থা যারা করেন তারাই বেতন হীন দু মাস ধরে। তাদের ই বাড়িতে হাঁড়ি চড়ে না।

পড়ুন : কোথায় বিক্ষোভ

শনিবার সকাল থেকে বিক্ষোভরত কর্মীরা তাদের বেদনার কথা জানালেন। বললেন…অনেক হয়েছে। আর নয়। টাকা হাতে না পেলে আর কাজ নয়।
শ্রমিকদের কাজ বন্ধে বিপদে আবাসিক রা। বললেন মেন্টেনেন্স এর টাকা তারা দেয়। এই মুহূর্তে জল, বিদ্যুৎ, সাফাই, বন্ধ হবার কারণে যথেষ্ট অসুবিধায় তারা।
সূত্রের খবর..উক্ত আবাসনে কোটিপতিরা থাকলেও মেন্টেনেন্স দেন না অনেকেই। কোনো কোনো ব্লকে 47 লক্ষ টাকা বাকি আবার কোনো কোনো প্লটে 10 লক্ষ টাকা মেন্টেনস বাকি। আবাসন কর্তৃপক্ষের কথায় …মেন্টেনেন্স না পেলে কোনো মতেই বেতন দেওয়া সম্ভব নয়।
রাজনৈতিক নেতা থেকে শুরু করে সোসাইটি শুধু আশ্বাস দিচ্ছে বলে অভিযোগ। আসল কাজ কিছুতেই হচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে তারা। যতক্ষন পর্যন্ত বেতন না পাবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শ্রমিকরা।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমস্যার মধ্যে আবাসিকরা। এলাকায় রয়েছে উত্তেজনা।

এর আগেও এই বেতন না পাওয়া কে কেন্দ্র করে বার বার আন্দোলন হয়েছে উক্ত এলাকায়। এলাকার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট বার বার সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তাও সময় মত বেতন পাচ্ছেন না কর্মীরা বলে অভিযোগ। কোটিপতির এই আবাসনে আরো অভিযোগ মেন্টেনেন্স না দেবার। সুগম কর্তৃপক্ষের অভিযোগ ..মেন্টেনেন্স দিচ্ছে না অনেকেই। বাকি রয়েছে প্রায় 90 লক্ষ টাকা।

দেখুন: কেন কিনতে পারবে না পতাকা

 

সূত্রের খবর…উক্ত আবাসনের দু তিনটে ব্লকেই বাকি রয়েছে প্রায় 47 লক্ষ টাকা। অপর দিকে বেশ কিছু প্লটে বাকি রয়েছে 10 লক্ষ। প্রায় 1000 পরিবারের এই আবাসনে অনেকেই থাকেন না। অনেক ফ্ল্যাট ই বন্ধ। আবার অনেক ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে। কোনো কোনো জায়গায় আবার অবাক রকম সুবিধা পাওয়া যায় না। সে কারণে তারা মেন্টেনেন্স খরচ দেয় না বলে অভিযোগ। আবার যারা মেন্টেনেন্স দিচ্ছেন তারাও না দেওয়া ব্যক্তিদের কারণে সুবিধা পাচ্ছেন না। কারন সুগম কর্তৃপক্ষের কথায় তারা আবাসিক দের কাছ থেকে বকেয়া টাকা না পেলে বেতন দিতে পারবেন না কর্মীদের।

আবাসিক, কর্তৃপক্ষ,এর টানাপোড়েনে হাত খালি হয়ে গেছে কর্মীদের। আন্দোলনে নেমেছে তারা। এখন দেখার আদৌ সমস্যার সমাধান হয় না কি ?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles