Sunday, April 26, 2026

STUDENT : what happend at lalganj @ asansol

STUDENT :  what happend at lalganj @ asansol

কি হল আসানসোল ও রানীগঞ্জে !!

 

চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর আসানসোলের লালগঞ্জ (kalangan) এলাকায়।
জানা যায়, শুক্লা মন্ডল (shukla mondol)নামে এক নাবালিকা জ্বর নিয়ে উক্ত এলাকার এক বেসরকারি ডাক্তার কে দেখাতে আসেন । ডাক্তার বাবু তৎক্ষণাৎ তাকে একটি ইনজেকশন দেন। এর পর বাড়ি গিয়ে নাবালিকার অবস্থা সঙ্গীন হয়। তাকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে পরিস্থিতি খারাপ বুঝে রেফার করা হয় বর্ধমান (baddho man)। কিন্তু তার পরিবারের লোকেরা তাকে নিয়ে যান দুর্গাপুরের (durgapur ) এক বেসরকারি হাসপাতালে। এর পর গতকাল রাতে তার মৃত্যু হয়।
এর পর ই রবিবার সকালে লালগঞ্জের উক্ত ডাক্তারের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। চলে ভাঙচুর। মৃতদেহ ঢুকিয়ে দেওয়া হয় ডাক্তারের বাড়ি অর্থাৎ চেম্বারে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ 4 ঘন্টার ও বেশি বিক্ষোভ চলে। শুরু হয় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ। অবশেষে সমঝোতা হয় বলে সূত্রের খবর।
এলাকাবাসীর অভিযোগ…এই ঘটনা পৃথম নয়। এই নিয়ে তিন নম্বর ঘটনা। তবু ও ডাক্তার বাবুর কাছে তার যোগ্যতা দেখতে চাইলে তিনি দেখান না।
ডাক্তার বাবুর ছেলে জানান…ঘটনা বেশ কয়েকদিন আগের। এর মাঝে তারা অন্য কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা জানা নেই। এখন জনরোষ দেখা দিচ্ছে।

তবে বেশ কয়েকঘন্টা বিক্ষোভ চলার পর আসানসোল উত্তর থানা পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সমঝোতা হয় বলে সূত্রের খবর।

পড়ুন ..আসানসোলের পর রানীগঞ্জে ও

 

আসানসোলের পর আবার রানীগঞ্জে ।রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের এক বেসরকারি নার্সিংহোমে এক প্রস্তুতির মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল এলাকায়। এদিনের এই ঘটনাকে ঘিরে প্রসূতির পরিবার ও সদস্যরা প্রথমে ঐ নার্সিংহোমে বিক্ষোভ দেখায়, পরে দু দফায় সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পরে পুলিশের বিশাল বাহিনী ও রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে স্বাভাবিক করে পরিস্থিতি। ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার দুপুরে জামুরিয়ার মিঠাপুরের বাসিন্দা বছর ২৮ এর কুসুম বাউরি (kusum bari ) প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় পরে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ নরমাল ডেলিভারি হয় তার। এরপর রাত্রি দেড়টা নাগাদ হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চিকিৎসকেরা বেশ কিছু চিকিৎসা করলেও তার মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার খবর তার পরিজন ও সদস্যরা পাওয়ার পরপরই রবিবার সকাল থেকেই ওই বেসরকারি নার্সিংহোমের সামনে বিক্ষোভে ফেটে পড়ে। তারা চিকিৎসকের চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে ।দাবি করে অবিলম্বে ওই প্রসূতির মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়ার সাথেই ওই চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবি। যদিও সূত্রের খবর সমঝোতার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles