Service road in danger
পিচ রোডে বালি… যে কোনো মুহূর্তে স্কুল ছাত্র থেকে সাধারণ মানুষ হতে পারে বিপদের বলি
জাতীয় সড়ক 2 এ আসানসোলের শীতলা মোড়ের পাশে সার্ভিস রোড। পরে রয়েছে বালি। গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসী।
সার্ভিস রোডের পাশেই রয়েছে বালি ওজন করার বে সরকারি অফিস। দামোদর থেকে আসা ডাম্পারে বালি ওজন হয় এখানে। ওজন করে যাবার সময় অনেক পরিমান বালি ফেলে দেওয়া হয় রাস্তার ওপরেই। তাতেই বিপত্তি। পথ চলতি মানুষের সাইকেল বা মোটর সাইকেল স্কিট করে যায় বারবার। আর সার্ভিস রোডেও বড় বড় গাড়ি চলাচল করার কারণে দুর্ঘটনায় সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। এ কারণে গত কয়েকদিন এফ মৃত্যু ও হয়েছে এক জনের।
শুনুন…কি বলছে ছাত্র ছাত্রীরা
স্কুল ছাত্রদের কথায়..ভয় লাগে স্কুল যেতে। সাইকেল স্কিট করে যায়। বিপদ ও হয়েছে অনেক। প্রশাসনের কাছে অনুরোধ যেন বালি সরিয়ে ফেলা হয়।
অপর দিকে ওজন অফিসের কর্মীর বক্তব্য… তাদের বালি রাস্তায় পরে না। তারা নাকি বেশি বালি এলেই তাদের জায়গায় জমা রেখে দেয়। সেই বালি কখনো পুলিশ নিয়ে যায় আবার কখনো সাধারণ মানুষ নিয়ে যায়।
যদিও এলাকার মানুষের এবং স্কুল ছাত্রছাত্রী দের দাবি..অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন।
তবে প্রশ্ন উঠেছে…অধিক বালি আসছে কেন ? ওজনের পর ফেলেই দেওয়া হচ্ছে কেন ? সার্ভিস রোড কে এই ভাবে ব্যবহার করাই হচ্ছে কেন ? দীর্ঘসময় ধরে এত ডাম্পার সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকবেই কেন ? এখন দেখার প্রশাসন কি ভূমিকা নেয়।

