ন্যাপকিন কিনতে না পারায় স্কুল ( School ) ছাড়ছে ছাত্রীরা, মিলিয়ন মহিলা ব্যবহার করতে পারেন না ন্যাপকিন।
ভাবতে পারেন সারা দেশে 50 শতাংশের বেশি মহিলা ন্যাপকিন ব্যবহার করেন না। কিনতে পারেন না। ন্যাপকিন না কিনতে পারার কারণে স্কুল ছেড়ে দেয় মেয়েরা ?আক্রান্ত হয় সেভারেল ক্যানসারের মত রোগে ? ছেড়া কাপড় ব্যবহার করেন তারা। প্যাডম্যান একসময় দেখেছিলেন ন্যাপকিন এর জায়গায় মেয়েরা ঘাস বা ছাই ব্যবহার করছেন !! এমন ই তথ্য উঠে এলো world menstrual day তে। আর সেই ছবি বদল করতে আসানসোলের বিবি কলেজের উদ্যোগ। হাত বাড়ালেন প্রিন্সিপ্যাল।
ন্যাপকিন এর জায়গায় ছেড়া কাপড় !! ঘাস, ছাই !!!
আর্থিক দুরবস্থার কারণে দেশের 50 শতাংশের বেশি মহিলা প্রতি মাসে ন্যাপকিন কিনতে পারেন না, আসানসোলের প্রিন্সিপ্যাল বাড়ালেন হাত এমন ন্যাপকিন বিতরণ করলেন যা চলবে 2 বছরের ও বেশি
পড়ুন…মিলবে এমন ন্যাপকিন যা চলবে 2 বছর…বিতরণ করলেন প্রিন্সিপ্যাল

হ্যাঁ। ইনি শিক্ষক। ইনি প্রিন্সিপ্যাল। আসানসোলের বি বি কলেজের। ইনি ডক্টরেট। অমিতাভ বাসু। কিন্তু শিক্ষার বাইরে আর ও শিক্ষা আছে। যা জাগিয়েছিল তার মনকে। বিশ্ব বিখ্যাত প্যাডম্যাণের অনুভূতি তার শরীরে শিহরণ সৃষ্টি করেছিল। প্যাডম্যান দেখেছিল দেশের প্রচুর মহিলার ন্যাপকিন ব্যবহারের ক্ষমতা নেই। ঘাস আর ছাই দিয়েই কাজ চালাতে হত। সৃষ্টি করেছিলেন অল্প দামের ন্যাপকিনের। আর তাকেই পাথেয় করে আসানসোলের বিবি কলেজের সেমিনারে দেওয়া হল ন্যাপকিন। তবে সাধারণ নয়। এমন এক ন্যাপকিন ব্যবহার করা যাবে 2 বছরের ও বেশি। কিনতে হবে না প্রতি মাসে। world menstrual hygenic day তে আসানসোলের বি বি কলেজের ওমেন সেলের উদ্যোগে এই ন্যাপকিন বিনা পয়সায় বিলি করা হয়।
School drop girls due to napkin ন্যাপকিনের জায়গায় ঘাস ছাই, এবার 1 বার কিনলে চলবে 2 বছর।

পড়ুন …কেন স্কুল ড্রপ ছাত্রীদের
তাদের বক্তব্য… আজ দেশের আর্থিক অবস্থা এমন জায়গায় যে বহু মহিলার ন্যাপকিন কেনার ক্ষমতা নেই প্রতি মাসে। হিসেব বলছে ভারতবর্ষে 336 মিলিয়ন মহিলার প্রয়োজন হয় ন্যাপকিন এর। কিন্তু ব্যবহার করেন 121 মিলিয়ন। শুধু তাই নয়…প্রচুর ছাত্রীরা স্কুলে আসে না ন্যাপকিনের অভাবে। লজ্জা নিবারণের ক্ষমতা না থাকায় ধীরে ধীরে স্কুল ড্রপ হয়। ইট ভাটা, বা চা বাগানের শ্রমিক দের মধ্যে ব্যাপক অভাব পরিলক্ষিত হয়। যে কারণে গর্ভবতী মা থেকে মহিলা বা মেয়েরা বিভিন্ন রোগের সম্মুখীন হন। সেভারেল ক্যানসার এও আক্রান্ত হন।
ন্যাপকিন না ব্যবহার করায় কি হতে পারে রোগ ? কি তথ্য উঠে এল আজ!!!
সে দিকে তাকিয়ে এমন ন্যাপকিন আজ দেওয়া হল আসানসোলের বারোটি জায়গায় যে ন্যাপকিন 2 বছরের ও বেশি সময় ধরে চলবে। ন্যাপকিন বিতরণে বাদ যায় নি আসানসোলের নিষিদ্ধ পল্লীও। আসানসোলের বি বি কলেজের প্রিন্সিপ্যাল অমিতাভ বাসু ও ওমেন সেলের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া সেমিনার কে সাধুবাদ জানিয়েছেন সকলেই। কথায় বলে…শিক্ষার আয়নায় সমাজ কে দেখা যায়..ঠিক সে ভাবেই শিক্ষক, প্রিন্সিপ্যাল অমিতাভ বাসুর এই প্রচেষ্টা কে স্বীকৃতি দিয়েছেন অনেকেই।

