অব্যাহত অভিভাবক বিক্ষোভ….ক্ষোভ উগরে দিলেন আমাদের ক্যামেরায়..রেলের বিরুদ্ধে মুখ খুললেন রেলকর্মী রাই….গঠিত হল স্কুল বাঁচাও সংঘর্ষ কমিটি
এবার পূর্ব রেলের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন রেল কর্মীরা ও রেল স্কুলের শিক্ষকেরা। আমাদের ক্যামেরায় ক্ষোভ উগরে দিলেন অভিভাবকরা। অন্য কোনো স্কুল নয়। রেলের স্কুলে এই পড়তে দিতে হবে তাদের ছেলেমেয়েদের। তার জন্য যে কোনো ধরনের আন্দোলনে যাবেন তারা। সুর মেলালেন রেল স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও।

রেলের বিরুদ্ধে রেলকর্মীর ….ভিডিও দেখুন 👇
প্রসঙ্গত, আর 48 ঘন্টা পর অর্থাৎ সোমবার চরম সিদ্ধান্ত নিতে চলেছে পূর্ব রেল বলে সূত্রের খবর। বন্ধ হবে স্কুল। সে দিন ই জানিয়ে দেওয়া হবে। আর সে কারণেই আসানসোলের durand হলে রেল কর্মী ও নন রেল কর্মীরা একসাথে মিটিং করলেন। আসার কথা ছিল রেলের উচ্চ আধিকারিক দের। কিন্তু আসেন নি কেউ। যদিও এ দিনের সভায় উপস্থিত ছিলেন রেল কর্মী তথা শিক্ষিকা মধু ঝা, প্রিন্সিপাল টি কে রক্ষিত সহ আরো অনেকে।
এ দিনের মিটিং এ রেল কর্মীরাও রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন।
পড়ুন… কেন বেসরকারিকরণ ??

প্রসঙ্গত…রেল কর্মীরা তাদের শিশুদের পড়ার খরচ হিসেবে একটা টাকা রেল দপ্তর থেকে পান। তা সত্ত্বেও তাদের বক্তব্য বেসরকারি স্কুলে তারা যেতে চান না। অপর দিকে নন রেল কর্মীদের শিশুরা বেসরকারি স্কুলে এত খরচ বহন করাতে পারবেন না। তাই তারা উগরে দিলেন ক্ষোভ। এই সব স্কুলেই পড়বে তাদের ছেলেমেয়েরা। আন্দোলনে যাবেন তারা। তৈরি হল রূপরেখা।
তবে রেল বোর্ড এর নোটিস অনুযায়ী …বন্ধ হবে স্কুল।বিএবং আগামী 25 তারিখ ডাকা হয়েছে সমস্ত স্কুলের অভিভাবক দের। ডাকা হয়েছে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ কে। এখন দেখার কি পরিণতি হয়।
তবে রেলের বিরুদ্ধে নন রেল কর্মী দের নিয়ে রেল কর্মীদের আন্দোলন চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে।
দেখুন…কি হবে ওদের ভবিষ্যৎ
প্রসঙ্গত, আসানসোলে তিন টি রেলের স্কুল রয়েছে। সব কটি প্রায় শতাব্দী প্রাচীন। তার সঙ্গে এই সমস্ত স্কুলে শুধু রেলকর্মীর ছেলে মেয়েরাই পড়ে না। পড়ে নন রেল কর্মীদের শিশুদের ও। স্বভাবত ই চিন্তায় অভিভাবক রা। বেসরকারি স্কুলের খরচ যোগান দায়। রেল কর্মীরা তাদের ছেলেমেয়েদের পড়াশুনার খরচ 27000 টাকা করে পেলেও নন রেল রা করবেন কি ? সিদ্ধান্ত জানা যাবে আগামী 25 এপ্রিল বলে সূত্রের খবর।

