Friday, April 24, 2026

RABINDRA NATH TAGORE: indian consulate hall in DUBAI

RABINDRA NATH TAGORE: indian consulate hall in DUBAI

সুদূর দুবাইতে রবীন্দ্র অনুষ্ঠান..দেখুন ভিডিও 👇 ভিডিওতে একটি বানান ভুল থাকায় দুঃখিত 🙏

বাঙালির তথা বিশ্ববাসীর মননে সপনে শয়নে মনের মণিকোঠায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোথাও মনমর মেঘের সঙ্গী, কোথাও থাক থাক নিজ মনে দুরেতে, কোথাও গীতবিতান বা কোথাও অচলায়তন। সংগীত নৃত্য নাটকে যে মেতে উঠেছে দেশবাসী।
কিন্তু দেশের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে কি হচ্ছে ? দেশের বাইরে যেখানে যেখানে বাঙালিরা রয়েছেন সেখানেই পালিত হচ্ছে রবীন্দ্র নাথের জন্মজয়ন্তী। বৈশাখ মানেই বিশ্বকবি, বৈশাখ মানেই মিলন, বৈশাখ মানেই নতুনের শুরু, বৈশাখ মানেই গান সংস্কৃতি শিক্ষা।
আর বিশ্বকবির সৃষ্টি কে ধরে রাখতে তৎপর সুদূর দুবাই এর বাঙালি সমাজ।
সুদূর দুবাই এর বঙ্গীয় পরিষদ এর উদ্যোগে হল এক মনোজ্ঞ অনুষ্ঠান।

পড়ুন…দুবাইতে বিশ্বকবি

 

প্রসঙ্গত, দুবাই এর বেঙ্গলি এসোসিয়েশন এ রয়েছে প্রায় 300 পরিবার। সূত্রের খবর ..এই এসোসিয়েশন দুবাই এর সবচেয়ে পুরোনো বেঙ্গলি এসোসিয়েশন। 37 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। আর তাদের ই অনুষ্ঠানে শোনা গেল…থাক থাক নিজ মনে দুরেতে, আনন্দ লোকে মঙ্গলালোকে অথবা নাটক, আর তুমি রবে নীরবে। শ্রী বিজেন্দ্র সিং এর গলায় শোনা গেল ভূমিকা, সোমনাথ ব্যানার্জি সহ আরো বেশ কয়েকজন সদস্য কে শ্রদ্ধা জ্ঞাপন করতেও দেখা গেল।

 


বাংলার বাইরে, দেশের বাইরে সুদূর দুবাইতে এমন এক অনুষ্ঠানে মনে কেড়েছে কলের ই। করতালি তে ভরে উঠেছিল এক্সিকিউটিভ হল। আর সেখানেই বিশ্বকবি কে শ্রদ্ধা, তার গান কবিতা দিয়ে স্মৃতিচারণ যেন প্রমান করল…বাঙালি যেখানেই থাক , তাদের মনের মণিকোঠায় বিশ্বকবি ছিলেন, আছেন, থাকবেন।
আধুনিকতার যুগে, ব্যস্ততম জীবনে মোবাইলের ছোঁয়ায় আর পপ রকের দুনিয়ায় অবলুপ্ত হতে বসেছে সাহিত্য। সংখ্যায় কমছে সংস্কৃতি রাখার ধারক বাহক। সাহিত্যের অনুষ্ঠান সংগঠিত করতে হিমশিম খেতে হয় উদ্যোক্তা দের। ঠিক সেই সময় দেশের বাইরে , দুবাইতে শ্রী বিজেন্দ্র সিং বা শ্রী সোমনাথ ব্যানার্জি দের মত উদ্যোক্তা দের সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles