Pandabeswar , পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বরের নতুন শোনপুরে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। খনি সম্প্রসারণ এর কারনে সোনপুর গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয় হরিপুর সংলগ্ন এলাকায়। এলাকাটির নামকরণ হয় নতুন সোনপুর নামে। পুরনো গ্রাম থেকে দেব দেবীদের এনে নতুন গ্রামে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মঙ্গলবার। তাই নতুন সোনপুর গ্রামে সপ্তাহ ব্যাপী ধর্মের অনুষ্ঠান চলছে। শুক্রবার সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন আসানসোলের প্রাপ্তন এম পি ও বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় সাথে ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা।
এই ধর্মীয় অনুষ্ঠান থেকে বাবুল সুপ্রিয়কে শপথ গ্রহণের প্রশ্ন করতে তিনি বললেন ট্রেনের রিজার্ভেশন পাক্কা ব্রাথ নম্বর পত্র সেটাও আমি জানি ছোট থেকে দেখে আসছি ট্রেন লেট হয় বিভিন্ন কারণে তার জন্য প্লাটফর্মে ওয়েট করি এটা ওটা খাই লুচি তরকারি যেটা ট্রেনে খাওয়ার কথা সেটা স্টেশনে বসে খেয়ে নি। এখন ট্রেন লেট হচ্ছে তাই আমি ওয়েট করছি। কোথায় যেতে হবে সেটাও আমি জানি আর ওই ট্রেনে যেতে হবে সেটাও কনফার্ম, সিট কনফার্ম কেন দেরি করছে সেটা উনি বলতে পারবেন। স্পিকার সাহেব কে কেন বাইপাস করে অসীম বাবু কে চিঠি দেয়া হচ্ছে অসীম বাবু যদি চিঠিটা পান তাহলে তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করবেন।
Pandabeswar পাণ্ডবেশ্বরের নতুন শোনপুরের প্রাচীনতম দেবদেবীর মন্দিরের প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়
More News – মালদা-জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী জেলা প্রতিটি থানার পুলিশকর্মী অফিসার সিভিক ভলেন্টিয়ার, পথবন্ধু ,অ্যাম্বুলেন্স, এটেনডেন্ট, দেরকে নিয়ে পুলিশ লাইনের কনফারেন্স রুমে একটি কর্মশালা আয়োজন করা হয়েছে যা প্রতি সপ্তাহে একদিন করে এই কর্মশালা হবে। আজকে তার ছিল প্রথম দিন এই পুলিশ লাইনের কনফারেন্স রুমে। এর উদ্দেশ্য কোন রকম দুর্ঘটনা হলে প্রাথমিক অবস্থায় আক্রান্ত দের হসপিটালের পাঠানোর আগে কি প্রাথমিক ভাবে কি কি পদ্ধতিতে চিকিৎসা করা যেতে পারে।
সেই বিষয়ের উপর শুক্রবার দুপুরে একটি কর্মশালার আয়োজন করা হয় মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ও সেন্ঠজন অ্যাম্বুলেন্স মালদা শাখা সহযোগিতায়। এদিনের এই কর্মশালায় সেনজন অ্যাম্বুলেন্স এর অন্যতম সদস্য অনিল সাহা পুলিশকর্মী পথ বন্ধু ও সিভিক ভলেন্টিয়ার দের হাতে কলমে এই প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক ইনস্পেক্টর শান্তি নাথ মালদা ট্রাফিক ওসি বিপুল পাল, সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রা।

