MOHILA KALYAN SCHOOL : কার সাথে হয়েছে ? কোথায় বাড়ি ? কোথায় অভিযোগ ? অথচ আন্দোলন হয়ে গেল ?

বৃহস্পতিবার আসানসোলের মহিলা কল্যাণ স্কুলে ঘটে যাওয়ার ঘটনার কারন খুঁজে বের করতে তৎপর পুলিশ। 24 ঘন্টা অতিক্রান্ত হতেই না হতেই প্রাথমিক ভাবে ঘটনার কিনারা করল আসানসোল দক্ষিণ থানা তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুক্রবার দুপুরে আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের আধিকারিক জানান…এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক কমপ্লেন পাওয়া যায় নি। যদি স্পেসিফিক কমপ্লেন থাকত তাহলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নিত।
দেখুন…কাকে খুঁজছে পুলিশ
এখন মূল বিষয় দাঁড়িয়েছে… সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল কে ? কেন ই বা করেছিল ? ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে এমন ঘটনা হয় নি তো ? সাইবার ক্রাইম এর সাহায্যে এমন ই খোঁজ পেতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
পড়ুন…কি বললেন অগ্নিমিত্রা
অপর দিকে শুক্রবার দুপুরে আসানসোল দক্ষিণের বিধাইকা দেখা করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে বলে সূত্রের খবর। স্কুল থেকে বেরিয়ে অগ্নিমিত্রা জানান…কার সাথে ঘটনা, কি ঘটনা, কবে হয়েছিল কিছু ই জানা যাচ্ছে না। ছাত্রী কোন ক্লাসের, কোন সেকশনের,কোথায় থাকে,তার অভিভাবক রা কোথায় , কিছু ই স্পষ্ট নয়। সবচেয়ে বড় কথা …কোনো স্পেসিফিক অভিযোগ নেই। আইনের নিয়ম অনুযায়ী স্পেসিফিক অভিযোগ না থাকলে কাউকে আটক রাখা যায় না।

সোশ্যাল সাইটের এক পোস্ট কে ঘিরে এমন ঘটনা। সে ক্ষেত্রে সাইবার দপ্তরের কাছে অনুরোধ জানান…যেন কে পোস্ট করেছে তা খুঁজে বের করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। অকারণে একটি স্কুলের এই ভাবে সুনাম নষ্ট করা উচিত নয়।
প্রশ্ন উঠেছে…একটি পোস্ট কে ঘিরে ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। মেয়ের বিস্তারিত জানা গেল না, তার বাড়ির ঠিকানা পাওয়া গেল না,তার অভিভাবক রা এলেন না,কোনো স্পেসিফিক কমপ্লেন হল না অথচ এত বড় আন্দোলন হয়ে গেল। এর পিছনে কি রহস্য রয়েছে তার খোজেই আসানসোল প্রশাসন।

