MADHYAMIK : MAYOR IS HIS OWN SCHOOOL সঙ্গে বারাবনি যুবশক্তি
মাধ্যমিক পরীক্ষার শুভারম্ব। আর ছাত্র ছাত্রী দের প্রথম দিন শুভকামনা জানাতে আসানসোলের পাঁচগাছিয়া বিবেকানন্দ স্কুলে পৌঁছে গেলেন বারাবনি যুব শক্তির কর্ণধার সহ সদস্য রা। সঙ্গে ফুল, কলম আর জলের বোতল।
দেখুন…শুভেচ্ছা জানাতে মেয়র
আর তাই দিয়ে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাতে নিজের স্কুলেই পৌঁছলেন আসানসোলের মেয়র তথা বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়। মেয়র কে দেখে কেউ বা প্রণাম করলেন কেউ আবার তাকে পূর্ব পরিচিত বাড়ির লোক বলেই আখ্যা দিলেন। সঙ্গে ছিলেন বারাবনি যুব শক্তির বরুণ তেওয়ারী সহ আরো অনেকেই।
উক্ত স্কুলে পরীক্ষা দিতে এসেছিল বেশ কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রী রা। তাদের হাতে ফুল, কলম আর জলের বোতল দিয়ে মেয়র জানান…জীবনের প্রথম বড় পরীক্ষা। এই স্কুলেই তিনি পড়াশুনা করেছেন আর সেখানেই মাধ্যমিক দিতে এসেছেন বহু ছাত্র ছাত্রী। সবার ভালো হোক। এই সরকারে এই সংষ্কৃতি। মানুষের পাশে থাকা। মানুষের সঙ্গে থাকা।
পড়ুন..কি ভাবে পরীক্ষার্থীদের পাশে যুবশক্তি
অপর দিকে বারাবনি যুব শক্তি কে সারাবছর ই বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করতে দেখা যায়। মাধ্যমিকের শুরুর দিনেও পিছিয়ে নেই তারা। উক্ত সংস্থার কর্ণধার বরুণ তেওয়ারী জানান..এই ভাবেই এগিয়ে চলার একমাত্র উদ্দেশ্য।
মেয়র এবং যুবশক্তির এ হেন কর্মকান্ডে আপ্লুত অভিভাবক রাও। তাদের কথায় ..এই আশীর্বাদ এই শুভেচ্ছা ই দরকার। বিধান উপাধ্যায় ও যুবশক্তি কে সাধুবাদ জানান তারা।
তবে স্কুলে পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবক রা কিছুটা চিন্তিত থাকলেও ছাত্র ছাত্রী রা যথেষ্ট সাবলীল। কেউ বলছে ভালো প্রিপারেশন। আবার কেউ বলছে না টেনশন। সব মিলিয়ে সুস্থ ভাবেই পার হলো প্রথম দিন।

