Exclusive মদন মিত্র …আসানসোলে। এবার আসানসোলে মদন মিত্র। রাজনীতির জগতে অনেক নাম আছে তার। সব সময় বাক্যবানে বিতর্কে থাকা যার অভ্যাস সেই তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র আসানসোলে এসে আবার ও বললেন বিতর্কিত কথা। নির্বাচনী প্রচারে এসে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা র কথা যেমন বললেন তেমন ছাড়লেন না কাউকেই। ইডি সিবিআই বা বি জে পি। দেবতায়নের কথাও বলেন। নৃসিংহ ভাদুরীর লেখার প্রসঙ্গ টেনে দেবতায়নের কথা বললেন। বললেন এখন মানুষ শুধু নয় দেবতা দের ও ডাক পড়ছে। শনি দেবতা কে ডাকার কথা বলছি আমি। Exclusive madan mitra
প্রসঙ্গত বুধবার আসানসোলের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অশোক রুদ্রর প্রচারে এসেছিলেন তিনি। বেশ কিছুটা পদযাত্রা ও করেন। পদযাত্রার ফাঁকে তিনি জানান..আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কারখানা দেখে তার খারাপ লাগছে। চোখে জল এসে যাচ্ছে। কারন এই কারখানা তৈরি করেছিলেন তার দাদু। এই দুরবস্থার প্রভাব পড়বে ভোটে। তার সঙ্গে বলেন অশোক ভালো ছেলে। কলকাতায় প্রথম পরিচয় তার সাথে। তার সঙ্গে তৃণমূল প্রার্থী অশোক রুদ্র পার্থ চ্যাটার্জির ঘনিষ্ট। তাই দুর্গাপুরে অন্য অনুষ্ঠানে এসে সময় নিয়ে চলে এসেছেন তার কাছে।
তারপরেই করলেন বিস্ফোরক মন্তব্য। প্রসঙ্গত বার বার ই বিজেপি অভিযোগ করছে নির্বাচনে সন্ত্রাস হবে। সেই প্রসঙ্গে তিনি বলেন সন্ত্রাস কার সাথে হবে। নিজের শ্যাডো এর সাথে তো ফাইট করবো না। দম নষ্ট করব কেন ? সব জমিয়ে রাখছি। সন্ত্রাস হবে । 2024 এ হবে। এ দিন প্রচুর সমর্থক নিয়ে পদযাত্রা করেন তিনি। আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের নির্বাচনের শেষ প্রচারের দিনে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
Exclusive madan mitra আসানসোলে মদন মিত্র তৃণমূলের প্রচারে কি বললেন
উল্লেখ্য, আর মাত্র কয়েক ঘন্টা পরেই আসানসোলে নির্বাচন। মোট ওয়ার্ড 106। বিগত বিধানসভার নিরিখে প্রায় 66 টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। তবু সে হিসেবে গুরুত্ব দিতে নারাজ মদন মিত্র। তার সাফ কথা ভাতের হাড়িতে একটা চাল টিপলে বোঝা যায় ভাতের অবস্থা কি। ঠিক সে রকম রাজনৈতিক ব্যক্তিরা একটা এলাকায় ঘুরলেই বুঝতে পারে রেসাল্ট কি হবে। কর্মীদের উৎসাহ, চলা চলতি বলে দেয় হাওয়া কোন দিকে। তবে এবার আসানসোল যেন বলছে ” এবার মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষাই তরী”। এমনটাই বক্তব্য মদন মিত্রের।
বিশেষত রাজনীতির আঙিনায় পোড় খাওয়া রাজনীতিবিদ মদন মিত্র এ কথা বলাই যায়। বহুবার বহু বিতর্কিত মন্তব্য এর পর ও তিনি মদন মিত্র। ও লাভলী থাকেন গান বাজনা খেলা সবেতেই মেতে থাকা মদন মিত্র যেন অনেকটাই জোর বাড়িয়ে দিয়ে গেল অশোক রুদ্রের। এমনটাই বলছে এলাকাবাসী।

