CORRUPTION : Group C @ASANSOL চাকরি বাতিল তালিকায় আসানসোলের নাম..আরো কাদের নাম ?
নিয়োগ দুর্নীতি মামলায় এবার উঠে এল আসানসোলের নাম। আসানসোলের বেশ কিছু স্কুলের নাম পাওয়া গেল চাকরি বাতিলের তালিকায়। কাদের চাকরি বাতিল হল সেই নাম ও উঠে এল।
কি ভাবে চাকরি হয়েছিল বা কেন বাতিল হল বা আর নাম আসবে কি না ? সে বিষয়ে আমরা যাচ্ছি না।
আসানসোলের কাল্লা হরিপদ স্কুলের গ্রুপ সি কর্মী অমিত মন্ডলের নাম রয়েছে বাতিলের তালিকায় 34 নম্বরে। সরেজমিনে বিষয় জানতে আমরা পৌঁছে ছিলাম অমিত বাবুর বাড়ি এবং তার স্কুলে।
প্রশ্ন হতেই পারে..বেশ কয়েকটি স্কুলের নাম রয়েছে। বেশ কয়েকজন কর্মীর নাম রয়েছে। তাহলে এখানেই কেন আমরা ?
দেখুন…সরাসরি বক্তব্য
কারন..অন্যান্য স্কুলের ক্ষেত্রে কর্মীরা বাইরে থাকেন স্কুল গুলি আসানসোলে। আর এ ক্ষেত্রে স্কুল ও কাল্লা এলাকায় আর কর্মীর বাড়ি ও কাল্লা এলাকায়।
তবে যাই হোক..অমিত বাবুর বাড়ি যেতে ওয়েলকাম করলেন অমিত বাবুর বাবা ধনঞ্জয় মন্ডল। বললেন তার ছেলের চাকরি বাতিল হবার কোন কাগজ তিনি পান নি। তবে সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন..অনেকের ই এ রকম হয়েছে। তার ক্ষেত্রে ও হয়েছে হয়ত। অমিত বাবু অসুস্থ। তাই তিনি কথা বলতে পারবেন না।
ধনঞ্জয় বাবু জানান…তাঁর ছেলে মেধাবী। এম এ , বি এড, অনার্স। পড়াশুনায় খুব ভালো। পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। কোনো টাকা পয়সার লেনদেন বা সুপারিশের ব্যাপার নেই। তাঁর জানা নেই। শুধু তাই নয়, অমিত বাবু যে বাড়িতে থাকেন সেটা ধনঞ্জয় বাবুর বাড়ি। 2020 তে করেছেন। অমিত বাবু চাকরি হয়ত 2018 তে পেয়েছেন বলে মনে হয়..এমনটাই জানিয়েছেন ধনঞ্জয় বাবু। তবে এই ঘটনায় যথেষ্ট স্তম্ভিত তিনি।
পড়ুন…ঠিক কি হল
এ তো গেল অমিত বাবুর বাবার কথা। এবার আসি কাল্লা হরিপদ স্কুলের কথায়। স্কুলে পৌঁছতেই বন্ধ করে দেওয়া হল দরজা। স্যার স্যার বলে চিৎকার করেও সাড়া মিলল না। যদি বা স্কুলের ভিতর একটু প্রবেশ করা গেল..তাও আবার শিক্ষক মহাশয় দূর থেকে হাত নেড়ে বেরিয়ে যেতে বললেন। স্কুলের নিয়ম রক্ষার্থে বেরিয়ে গেলাম। যদিও জানার ছিল যে অমিত বাবু কবে থেকে আসছেন না ? কবে থেকে স্কুলে জয়েন করেছেন ? চাকরি বাতিলের খবর আছে কি না ? কিছু ই জানা গেল না।
তবে এ হেন ঘটনায় অবাক হয়েছেন বলে মনে হল অমিত বাবুর বাবার কথায়।
বিচারাধীন বিষয়ে আলোকপাত করার স্পর্ধা অবশ্য ই নেই আমাদের। তবে আসানসোলের একটা স্কুল বা একজনের নয়। বেশ কয়েকটি স্কুলের নাম এবং বেশ কয়েকজনের চাকরি বাতিল তালিকায় নাম এসেছে বলে সূত্রের খবর।
আগামী দিনে আরো নাম আসে না কি সেটা এখন দেখার। তবে কি ভাবে এই চাকরি হয়েছিল ? আর্থিক লেনদেন নাকি সুপারিশ নাকি ও এম আর সিটের গন্ডগোল ? তা বলবে তদন্ত।

